শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » বিশেষ » কেউ খুশি, কারোর কপালে চিন্তার ভাঁজ
প্রথম পাতা » বিশেষ » কেউ খুশি, কারোর কপালে চিন্তার ভাঁজ
২৩৫ বার পঠিত
শনিবার ● ২২ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কেউ খুশি, কারোর কপালে চিন্তার ভাঁজ

বজ্রকণ্ঠ ডেস্ক:

কেউ খুশি, কারোর কপালে চিন্তার ভাঁজ

ক্যালেন্ডারের পাতায় আজ ২২ মার্চ, রমজানের ২১। আর মাত্র দিন দশেক পরই ঈদ আনন্দে মেতে উঠবেন মুসল্লিরা। পরিবার-পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করবেন পবিত্র ঈদ-উল-ফিতর। সেই লক্ষে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীসহ সারাদেশের মানুষ। রাজধানীর বড়বড় শপিংমলসহ পরিচিত মার্কেট ও ফুটপাতের দোকানে চলছে জমজমাট বেচাকেনা। এতে খুশি সেখানকার ব্যবসায়ীরা।

অন্যদিকে হতাশ ছোট ছোট ও অপরিচিত শপিংমলের দোকানিরা। তাদের বেচাকেনা নেই বললেই চলে। অনেকেই চিন্তায় আছেন দোকানের কর্মচারীদের বেতন কিভাবে দিবে সেটা নিয়ে। দোকানে বসে অলস সময় পার করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। মার্কেটে কোনো ক্রেতা গেলে হাঁকডাকে ঝাঁপিয়ে পরেন দোকানিরা।

রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেট ঘুরে এমনই চিত্র দেখা গেছে। সব সময়ের মতো ভিড় রয়েছে গুলিস্তান, নিউমার্কেট, চকবাজার, কৃষিমার্কেট, মিরপুরের খোলা মার্কেট, বসুন্ধরা, সুবাস্তু, যমুনা ফিউচার পার্ক, উত্তরার রাজউক মার্কেটসহ বেশকিছু পরিচিত জায়গায়।

পুরো উল্টো চিত্র দেখা গেছে- গুলশানের ডিসিসি মার্কেট, বাড্ডার হল্যান্ড সেন্টার, প্রিমিয়ার শপিং কমপ্লেক্স, কনফিডেন্স টাওয়ার, ধানমন্ডির মেট্রো শপিংমল, এ.আর প্লাজাসহ বেশ কয়েকটি মার্কেটে। ক্রেতার জন্য অপেক্ষার প্রহর গুনছেন বেশ কয়েকটি মার্কেটের বিক্রেতারা।

এসব মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের রোজায় বেচাকেনা হয়নি বললেই চলে। অন্যবার রোজার শুরুর দিকে ক্রেতা কম আসলেও শেষ দিকে ভিড় করে। তবে এবার ২০ রোজা পেরিয়ে গেলো এখনো তেমন ক্রেতার দেখা মিলে না। বাকি রোজায় ক্রেতা আসবে কিনা সন্দেহ আছে। এবার রোজায় ভালো ব্যবসা তো দূরের কথা কোনো রকম দোকান ভাড়া আর কর্মচারীদের বেতন দেওয়া যাবে কিনা সেটা নিয়েই চিন্তায় আছি।

পুরো মার্কেট ঘুরেও চোখে পরেছে হাতে গোনা দু-একজন ক্রেতা। তাদের দেখেই কে কার দোকানে নিবে সেই চেষ্টা করছেন দোকানিরা। মাঝে মধ্যে কিছু দোকানে দু-একজন ক্রেতার দেখা মিললেও বেশির ভাগ দোকানিরাই বসে অলস সময় পাড় করছেন।

গুলশানের ডিসিসি মার্কেটের দোকানিরা জানান, আগে এ মার্কেট বেশ জমজমাট ছিল। ঈদের সময় নারী ক্রেতাদের আনাগোনা বেড়ে যেত। তবে এবার তেমন ক্রেতা নেই। আশায় আছি একবারে শেষ সময় হয়তো কিছু বেচাকেনা হবে।

ধানমন্ডির এ. আর প্লাজার বিভিন্ন দোকানের বিক্রেতারা বলেন, মার্কেট ঘুরেই তো বুঝতে পারছেন কেমন বেচাকেনা হচ্ছে। কোনো কাস্টমার নেই। সকাল থেকে এসে বসে আছি। আশায় আছি কাস্টমার আসবে। এখনো পর্যন্ত কোনো কাস্টমারই আসেননি। দেখি ইফতারের পর যদি কেউ আছে। এবছর কর্মচারীদের বেতন-বোনাস কিভাবে দিব এখনো জানি না।



বিষয়: #  #  #  #  #


বিশেষ এর আরও খবর

রিটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান রিটিশ ফুটবলার হামজা চৌধুরীর সম্মানে হবিগঞ্জ সোসাইটি ইউকের সংবর্ধনা অনুষ্ঠান
গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ গণমাধ্যমে লেখালেখি: পেশাগত নীতিনৈতিকতা ও দায়িত্ববোধ
পবিত্র শবে বরাত উপলক্ষে  বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন
ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর ত্রিশালে দেশের প্রথম আধুনিক অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর
নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল নির্বাচনী ইশতেহারে নিরাপদ সড়ক নিশ্চিতকরণের অঙ্গীকার থাকা প্রয়োজন : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি  সহায়ক  দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা ‘নবীগঞ্জের ইতিকথা’ ভবিষ্যৎ গবেষকদের জন্য একটি সহায়ক দলিল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি
রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়? রাষ্ট্র কতটা নিষ্ঠুর হলে এমন অন্যায় সম্ভব হয়?
শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর ৭৪ তম জন্মদিন
ব্যর্থতা ঢাকতেই ‘হ্যাঁ’ ভোটে জিততে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থতা ঢাকতেই ‘হ্যাঁ’ ভোটে জিততে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
ঢাকায় তারেক রহমানের ১৪ জনসভা ৮ ও ৯ ফেব্রুয়ারি
একটি দল জাল ভোট দিতে বোরকা-নিকাব প্রস্তুত করেছে: মাহদী
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক