শনিবার ● ২২ মার্চ ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
বজ্রকণ্ঠ প্রতিবেদক ::
![]()
রাজধানীর মিরপুরের পল্লবীতে মাদক কারবারিদের সঙ্গে দ্বন্দ্বের জেরে সেলিম (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি, স্থানীয় মাদক কারবারিরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সেলিম এক সন্তান ও স্ত্রীকে নিয়ে মিরপুর ১১ পল্লবীর বিহারী ক্যাম্প ওয়াপদা কলোনি বিল্ডিংয়ে থাকতেন।
জানা গেছে, ইফতারের পরপরই ওয়াপদা বিল্ডিংয়ের পাশে মাঠে শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে ফেলে রাখা হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যান।
হাসপাতালে নিহতের আত্মীয় আশিকুর রহমান ও খালা ইয়াসমিন দাবি করেন, স্থানীয় মাদক কারবারিরা শত্রুতার জেরে সেলিমকে কুপিয়ে হত্যা করেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। নিহত মো. সেলিম মিরপুর ১২-এর ‘ই’ ব্লকে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়: #কুপিয়ে #পল্লবী #যুবক #হত্যা










পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
সুনামগঞ্জে ইফতারসামগ্রী বিতরন করেছে আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট
ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
