বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ
শহিদুল ইসলাম, সিলেট।
![]()
পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার বিকেলে নগরীর ফাজিল চিস্ত আবাসিক এলাকায় শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন বিশিষ্ট সাংবাদিক ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। এসময় তিনি বলেন, ব্যারিস্টার নাজির আহমদের মতো সমাজের অন্য বিত্তবানদেরও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। তাদের পাশে দাঁড়াতে হবে। বিত্তবানরা এগিয়ে আসলে সমাজ থেকে দারিদ্র দূরীকরণ হবে। একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। তিনি এই মহতি উদ্যোগের জন্য ব্যারিস্টার নাজির আহমদকে ধন্যবাদ জানান।
স্থানীয়রা বলেন, সিলেট শহরে বিভিন্ন হতদরিদ্র মানুষ রয়েছে তাদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রি বিতরণ করছে। ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন এটা খুবই ভালো উদ্যোগ। আমরা ফাজিল চিস্ত আবাসিক এলাকাবাসীর পক্ষ থেকে তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
বিশিষ্ট আইনজীবী, লেখক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ তার প্রফেশনাল আয়ের একটি অংশ থেকে আর্তমানবতার সেবায় ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।
একেকটি প্যাকের মধ্যে ছিল তেল, মরিচ, হলুদ, ধনিয়া, মশারী ডাল, চানা, রসুন, আদা, পিঁয়াজ ও চার কেজি চাল। বিজ্ঞপ্তি
বিষয়: #আহমদ #উপলক্ষ #নাজির #পবিত্র #ব্যারিস্টার #মাহে #রমজান










সুনামগঞ্জ জেলা জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
সুনামগঞ্জে ইফতারসামগ্রী বিতরন করেছে আবাবিল জাকাত ম্যানেজম্যান্ট
ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
