বুধবার ● ১৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে শাহিন বাহিনীর ৫ দস্যু আটক
ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে শাহিন বাহিনীর ৫ দস্যু আটক
মনির হোসেন
![]()
ভোলার তেঁতুলিয়া নদীতে ফিশিং ট্রলারে ডাকাতি করতে গিয়ে কোস্টগার্ডের অভিযানে আটক হয়েছেন কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জলদস্যু।
আটক জলদস্যুরা হলেন-মোঃ মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), মোঃ জুয়েল শেখ (২৬),পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদার (৩৮)।এরা সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।
১৯ মার্চ বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ মার্চ বুধবার মধ্যরাত ১ টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি আভিযানিক দল ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে উক্ত এলাকা হতে জেলেদের ট্রলারে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জন দুর্ধর্ষ জলদসুকে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোট সহ আটক করা হয়।
তিনি আরও বলেন, আটককৃত জলদস্যু, জব্দকৃত অস্ত্র, মাদক ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড শূন্যের কোঠায় নেমে এসেছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #আটক #করতে #গিয়ে #ট্রলারে #ডাকাতি #ফিশিং #বাহিনীর #শাহিন #৫ দস্যু










প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস 