সোমবার ● ১৭ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ডাকাত আটক
মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ ডাকাত আটক
মনির হোসেন
![]()
কক্সবাজারের মহেশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ ১ জন দূধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড।
১৭ মার্চ সোমবার কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের সামিরাঘোনা এলাকায় একটি দুর্ধর্ষ ডাকাত দল ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের উপর ভিত্তি করে গত ১৬ মার্চ রবিবার বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের একটি চৌকস দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন ডাকাত দল কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গোলা বর্ষণ শুরু করে। এমতাবস্থায় কোস্ট গার্ডের আভিধানিক দল প্রথমে ফাঁকা গোলা বর্ষণ করত ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানায়। আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে ডাকাত দল পুনরায় এলোপাথাড়ি গুলি ছোড়া শুরু করলে কোস্ট গার্ড সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে দুর্ধর্ষ ডাকাত রফিকুল ইসলাম (৩২) পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যায় এবং অন্যান্য ডাকাত সদস্যরা তাকে ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে অভিযানিক দল ঘটনাস্থল হতে আহত ডাকাতকে ২ টি আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা গোলা, ১ রাউন্ড ফাঁকা গোলা এবং ৩টি দেশীয় অস্ত্রসহ আটক করে। আহত ডাকাত বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত ডাকাত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #অভিযান #অস্ত্র #আটক #কোস্টগার্ড #গোলাবারুদসহ #ডাকাত #মহেশখালী










ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ 