শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারত থেকে অবৈধ পণ্য আনার সময় তিন অনুপ্রবেশকারী আটক
ভারত থেকে অবৈধ পণ্য আনার সময় তিন অনুপ্রবেশকারী আটক
মনির হোসেন

সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ ৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন
আটককৃতরা হলেন মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯), মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮)।
১৫ মার্চ শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন তিনজন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে শাহনেওয়াজ বেগম ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন এবং মোছাঃ রোজিনা খান ও মোছাঃ জুলি ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন। আটক মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #অনুপ্রবেশকারী #অবৈধ #আটক #আনার #তিন #পণ্য #ভারত #সময়










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 