শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ছাত্রলীগনেতাসহ চার জন গ্রেফতার
রাণীনগরে ছাত্রলীগনেতাসহ চার জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি,মাদককারবারী,সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার আসামীসহ মোট চার জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীন জানান,বিস্ফোরক মামলায় জরিত সন্দেহে উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সোহেল রানা উপজেলা ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। এছাড়া শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০) কে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মন্ডল (৫৮)কে মাছ চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া টাকা পয়সা লেনদেন সংক্রান্ত মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সামাদ প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সামাদ উপজেলার ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #গ্রেফতার #চার #ছাত্রলীগ #জন #নেতাসহ #রাণীনগর










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 