রবিবার ● ৯ জুন ২০২৪
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহত
রাজধানীর গুলশান থানার গুলশান-বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনের উত্তর পাশের গার্ডরুমে সহকর্মীর গুলিতে মনিরুল নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।
এ ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
কাউসার কী কারণে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
শনিবার (০৮ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে পুলিশ সদস্যরা চান্সেরি বিভাগ থেকে দূতাবাসে ডিউটি করে থাকেন।
এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে ফিলিস্তিন দূতাবাসের সামনে উত্তর পাশের গার্ডরুমে কনস্টেবল কাউসার আহমেদের (কনস্টেবল নম্বর ৮১২৬) গুলিতে অপর কনস্টেবল মনিরুল (কনস্টেবল নম্বর ৩৬৯৮১) মারা গেছেন। এ ঘটনায় পথচারী জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার তিনটি গুলি লেগেছে।
ইউনাইটেড হাসপাতাল থেকে একটি সূত্র জানায়, গুলশান থেকে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন।
বিষয়: #গুলি #নিহত #পুলিশ #সদস্য #সহকর্মী










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড 