শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ শিকারি আটক
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ শিকারি আটক
মনির হোসেন, মোংলা
![]()
সুন্দরবনের নলিয়ান থেকে ২৮ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক পাচারকারীর নাম মোঃ ইয়াসিন গাজী (২৭)। তিনি খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।
১৪ মার্চ শুক্রবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ বৃহস্পতিবার রাত ৯ টায় বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি আভিযানিক দল সুন্দরবন সংলগ্ন দাকোপের নলিয়ানের বালুর মাঠ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ওই এলাকা হতে ২৮ কেজি হরিণের মাংসসহ একজন হরিণ শিকারিকে আটক করা হয়। জব্দকৃত হরিণের মাংস এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হড্ডা ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।
বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধের মাধ্যমে সুন্দরবনকে রঙিন রাখার লক্ষ্যে কোস্টগার্ডের এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক।
বিষয়: #অভিযান #আটক #কোস্টগার্ড #মাংসসহ #শিকারি #সুন্দরবন #হরিণ










সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু 