শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জের কালাভরপুর গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে যুবতীকে মারধর
নবীগঞ্জের কালাভরপুর গ্রামে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে যুবতীকে মারধর
বজ্রকণ্ঠ সংবাদ ::

নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামে জনৈক এক যুবতীকে ধর্ষনের চেষ্টায় ব্যার্থ হয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই যুবতী একই গ্রামের মৃত আছদ্দর আলীর কন্যা। এ ঘটনায় গত ১৪ ডিসেম্বর ওই যুবতী বাদি হয়ে ৩ জনকে আসামী করে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। যার মামলা নং-২৮/২৫ইং। এর আগে ১৩ ডিসেম্বর রাত ৯ টায় এ ঘটনা ঘটে। মামলাটি বর্তমানে হবিগঞ্জ পি বি আইতে তদন্তাধীন রয়েছে।
জানা যায়, আওয়ামিলীগ নেতা সালামত খানের নেতৃত্বে যুবলীগ নেতা মোহিদ-হাদী, দুলাল-বদরুলসহ তাদের লোকজন এ ঘটনার সাথে জড়িত।
এদিকে, গত ১৩ জানুয়ারী ধর্ষণে ব্যর্থ হয়ে ওই গ্রামের পরাস মিয়ার বোন, মেয়ে, ভাগ্নী, স্ত্রীসহ সাতজন মহিলাকে বসতবাড়িতে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলে যায় উল্লেখিতরা। আহত অব¯’ায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ¯’ানীয়রা। পরে ১৬ জানুয়ারী ৩০ জন কে আসামী করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং জি আর ০৯/২৫।
ভুক্তভোগিরা জানান, সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল থেকে চিকিৎসা শেষে প্রায় ২ মাস পর বাড়িতে আসলে উল্লেখিতরা প্রতিরাতে তাদের বাড়িঘর ঘেরাও করে বসে থাকে। এতে তারা ভয়ে রাতের বেলা ঘরের দরজা খুলতে পারেন না। উল্লেখিতরা মামলা তুলে নেয়ার জন্য বাদি ও তার পরিবারকে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। প্রশাসনের নীরব ভূমিকা পালন করায় আসামীগন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় রয়েছেন বাদি ও তার লোকজন।
বিষয়: #কালাভরপুর #গ্রাম #ধর্ষণ #নবীগঞ্জ




সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
পদ্মা নদীতে নিঁখোজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে নৌবাহিনীর অভিযান
দৌলতপুর দু’টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট ও মূল্য অস্থিতিশীলতা রোধে কোস্টগার্ডের অভিযান
যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান
প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ২ বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
