শিরোনাম:
ঢাকা, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী
প্রথম পাতা » প্রবাসে » মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী
২৪৫ বার পঠিত
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী

বজ্রকণ্ঠ ডেস্ক:

মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন আড়াই লাখ অবৈধ প্রবাসী

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল বলেছেন, অভিবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে নিজ দেশে চলে যাওয়া উচিত। ঈদে দেশে ফিরতে ইচ্ছুক অবৈধ প্রবাসীদের প্রত্যাবাসন কর্মসূচির সুবিধা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, যা এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এছাড়া যারা অবৈধভাবে দেশ ত্যাগ করার চেষ্টা করবে তাদের মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি দ্বারা পরিচালিত বিশেষ অভিযানের অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১২ মার্চ) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

তিনি বিবৃতিতে আরও বলেন, ঈদকে সামনে রেখে শুরু হওয়া বিশেষ অভিযানের লক্ষ্য আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা করা এবং মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশ রোধ করা।

এদিকে চলমান প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে আত্মসমর্পণ করে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২ লাখ ৪৬ হাজার ৭৩২ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরেছেন। এদের মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছেন ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং পাকিস্তানের।

সোমবার (১০ মার্চ) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এ তথ্য জানান।

দেশটির নিউস্ট্রিট টাইমস জানিয়েছে, ২০২৪ সালের ১ মার্চ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রত্যাবাসন কর্মসূচির আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে ১১৫টি দেশের অবৈধ অভিবাসীরা নাম নিবন্ধন করেছেন। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড অনুযায়ী, দেশটিতে সক্রিয় বিদেশি শ্রমিকের সংখ্যা ২৩ লাখ।

এর আগে, মালয়েশিয়ায় অবৈধ প্রবেশ এবং অনুমতি ছাড়া অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে ৫০০ রিঙ্গিত এবং পাস শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয় দেশটির সরকার।

প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে কতজন বাংলাদেশি দেশে ফিরেছেন, তা জানা যায়নি। তবে একটি সূত্রে জানা গেছে, যারা এই কর্মসূচির আওতায় দেশে ফিরছেন বিশেষ করে বাংলাদেশি, তাদের বেশিরভাগই কাগজপত্রবিহীন বা কর্মহীন। এদের মধ্যে আবার অনেকেই সম্প্রতি কলিং ভিসায় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় নিজ দেশে ফিরে যাচ্ছেন। এদের অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্রি ভিসার নামে কলিং ভিসায় দেশটিতে নিয়ে এসে।

এদিকে, প্রত্যাবাসন কর্মসূচি চলাকালীন অবৈধ অভিবাসীদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান। বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ কাজের ভিসা নেই, এমন বিদেশিদের ধরতে প্রতিদিন অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

এই অভিযানের ফলে দেশটিতে থাকা বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইন, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন এবং ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালা অনুযায়ী মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনকারী যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ইমিগ্রেশন পরিচালক।



বিষয়: #  #  #  #  #  #  #  #



প্রবাসে থেকে আরও

“বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো” “বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সমগ্র জাতিকে মুক্তির মোহনায় দাঁড় করিয়েছিলো”
মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত মৌলভী বাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত মুসলমানের ৫টি স্তম্ভ হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ্ব,যাকাত
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে’র উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ইফতার মাহফিল।
ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল। ব্রঙ্কসে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির ইফতার মাহফিল।
“মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন” “মাল্টিফেইথ ইফতার-পার্টি সফলভাবে সম্পন্ন”
নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার নির্বাচন পরবর্তি বাংলাদেশের সাথে ভারত সহ প্রতিবেশীদের সম্পর্ক নিয়ে লিংক ইন্ডিয়ার সেমিনার
বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল। ব্রঙ্কসে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের ইফতার মাহফিল।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন, ইতালী শাখা’র উদ্যোগে মা‌হে রমজানে দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণ

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী
আমিরাতের বিমান ঘাঁটিতে ইরানের হামলা
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান ভাষণ -বজ্রকণ্ঠ
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩
যুক্তরাষ্ট্র ‘সবকিছুই ট্র্যাক করছে’ : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইসরাইলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
সিলেটে ছিনতাইর ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য, সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর।
ইমেইল পরিবর্তনের গুরুতর নোটিশ
ছাতকে ১২ বোতল বিদেশি মদ উদ্ধার, আটক ৩
আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
কক্সবাজারের শাহপুরীতে ৩০ হাজার ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বোট জাল ও মাছসহ ৩৭ জেলে আটক
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক