বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফুটপাতে কার্টনে মিললো নবজাতকের মরদেহ
ফুটপাতে কার্টনে মিললো নবজাতকের মরদেহ
বজ্রকণ্ঠ ডেস্ক:

রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটপাত থেকে কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বুলবুল হোসেন বলেন, ইফতারের পর আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কার্টনের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতককে দেখতে পাই। পরে রাতেই তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ওই নবজাতকটি ছেলেশিশু, বয়স আনুমানিক একদিন। কে বা কারা সবার অজান্তে ওই জায়গায় ফেলে রেখে গেছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।
বিষয়: #কার্টনে #নবজাতকের #ফুটপাতে #মরদেহ #মিললো










দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড 