শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে ডেভিলহান্টে আওয়ামীলীগ-যুবলীগনেতা গ্রেফতার-২
রাণীনগরে ডেভিলহান্টে আওয়ামীলীগ-যুবলীগনেতা গ্রেফতার-২
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
![]()
নওগাঁর রাণীনগরে অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযানে বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানাপুলিশ। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন হলেন, উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আব্দুর রশিদ (৫৫) ও মিরাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মোতালেব হোসেন (৪২)।
রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার কুজাইল ও আতাইকুলা এলাকায় থানাপুলিশ অপারেশন ডেভিলহান্ট ফেস-টু অভিযান চালায়। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ ও যুবলীগ নেতা মোতালেব হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতার দুইজন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্ধিগ্ধ আসামি। শুক্রবার তাদের দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।
কাজী আনিছুর রহমান
বিষয়: #আওয়ামীলীগ #গ্রেফতার #ডেভিলহান্ট #যুবলীগনেতা #রাণীনগর










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 