শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১০ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » বৈশ্বিক প্রতিযোগিতায় আইএসডি শিক্ষার্থীর অসামান্য কৃতিত্ব
প্রথম পাতা » Draft » বৈশ্বিক প্রতিযোগিতায় আইএসডি শিক্ষার্থীর অসামান্য কৃতিত্ব
৩৭৩ বার পঠিত
সোমবার ● ১০ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈশ্বিক প্রতিযোগিতায় আইএসডি শিক্ষার্থীর অসামান্য কৃতিত্ব

সৈয়দ মিজান::
বৈশ্বিক প্রতিযোগিতায় আইএসডি শিক্ষার্থীর অসামান্য কৃতিত্ব
অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির আয়োজনে সম্প্রতি ‘গ্লোবাল চেঞ্জ ইট চ্যালেঞ্জ ২০২৫’ শীর্ষক বৈশ্বিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) কৃতি শিক্ষার্থী আদিত্য ভার্শনে। বাংলাদেশের একমাত্র ফাইনালিস্ট হিসেবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি।

মূলত, টেকসই উন্নয়ন ও পরিবেশের মতো বিষয়গুলোকে কেন্দ্রে রেখে বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যাকে কীভাবে উদ্ভাবনী উপায়ে মোকাবিলা করা যায়, তা নিয়ে তরুণদের উৎসাহিত করতে কিউএস র‍্যাংকিংয়ের ৩৭ নাম্বারে থাকা অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটি এই ‘গ্লোবাল চেঞ্জ ইট চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করে। বৈশ্বিক প্রতিযোগিতাটিতে বাংলাদেশ, চীন, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও ভারতের ৬টি দল অংশ নেয়। অংশগ্রহণকারী দলগুলো বিশ্বের অত্যন্ত জরুরি বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করে এর ওপর প্রেজেন্টেশন, গবেষণা ও উদ্ভাবনী সমাধান প্রস্তাব করে।

রিজিওনাল রাউন্ডে প্রতিটি দেশের স্থানীয় স্কুলগুলো অংশগ্রহণ করে। সেখানে থেকে ১২টি ফাইনালিস্ট দল অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে অংশ নেয়।

বাংলাদেশে রিজিওনাল রাউন্ডে ১৩টি স্কুলের ১১টি দল অংশ নেয়, সেখান থেকে ফাইনালিস্ট হিসেবে আদিত্যর প্রকল্পটি বাছাই করা হয়। গ্র্যান্ড ফাইনালে আরও পাঁচটি দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় বৈশ্বিকভাবে তৃতীয় স্থান অর্জন করেন আদিত্য; সেখানে পরিবেশের মারাত্মক ক্ষতি করতে পারে এমন আক্রমণাত্মক উদ্ভিদ কচুরিপানার সমস্যায় উদ্ভাবনী সমাধান নিয়ে আসা হয়। ‘উইড টু ওয়েলথ’ শীর্ষক এ প্রকল্পের মাধ্যমে আদিত্য কাগজ ও ঝুড়ির মতো পরিবেশবান্ধব পণ্য তৈরির মাধ্যমে এই সমস্যাকে সম্ভাবনায় রূপান্তরিত করতে চান।

এ বিষয়ে আদিত্য ভার্শনে বলেন, “আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছি; অথচ যে বিষয়গুলো সহজে বাস্তবায়ন করা সম্ভব এবং একইসাথে, ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা এড়িয়ে যাচ্ছি। ‘ওয়াটার হায়াসিন্থ – উইড টু ওয়েলথ’-এর মাধ্যমে আমি কচুরিপানাকে একটি পরিবেশগত চ্যালেঞ্জ থেকে কমিউনিটি-নির্ভর সমাধানে পরিবর্তন করতে চাই।”

ভারতের কোয়েম্বাতুরে অবস্থিত ইন্ডিয়ান পাবলিক স্কুলের ৩ শিক্ষার্থী- শ্রীবাস্তব, শ্রীনিবাস ও শ্রীরাম এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন। তারা তাপমাত্রা বৃদ্ধির পেছনে মিথেন গ্যাসের ভূমিকাকে দায়ী করে এবং এক্ষেত্রে তাদের সমাধান, বায়োগ্যাস জেনারেটর ব্যবহার করে গোবরকে একটি পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানি হিসেবে পরিবর্তিত করা। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত তামান রামা ইন্টারকালচারাল স্কুলের আন্না, মিশেল ও নেইজা এ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। বালির সমুদ্রের ইকোসিস্টেমকে সহায়তা করতে সক্ষম হবে এমন ‘রিডিউসিং, রিইউজিং অ্যান্ড রিসাইক্লিং’ সমাধান নিয়ে আসে তারা।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ডিরেক্টর স্টিভ-ক্যালান্ড স্কোবল বলেন, “অস্ট্রেলিয়ায় প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণ করার মতো স্মরণীয় অর্জন অধিকার করায় এবং পরিবেশগত হুমকিকে অসাধারণ একটি সুযোগে পরিণত করতে পারবে এমন চমৎকার উদ্ভাবন নিয়ে আসায় আদিত্য ভার্শনে’র প্রতি শুভকামনা জানাচ্ছি। তার নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের কারণেই এ উদ্ভাবন ও বৈশ্বিকপর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্ভব হয়েছে। আমরা তার সাফল্যে অত্যন্ত গর্বিত। এছাড়া, সকল বিজয়ীর প্রতি অভিনন্দন জানাচ্ছি আমরা।”

একইসাথে, ১২ ফাইনালিস্ট মোনাশ ইউনিভার্সিটির কলফিল্ড ও ক্লেটন ক্যাম্পাস ঘুরে দেখার সুযোগ পায়। এসময় তারা স্টক মার্কেট সিমুলেটর, ডিজাইন ওয়ার্কশপ, মিডিয়া ল্যাব ও লাইব্রেরির মতো ইউনিভার্সিটির বিশ্বমানের সুবিধাগুলো ঘুরে দেখে। এছাড়াও, তারা মেলবোর্নের চমৎকার লেনওয়ে (সড়ক-গলি) ও অস্ট্রেলিয়ার অনন্য বণ্যপ্রাণি সম্পর্কে জানার পাশাপাশি, সেখানকার শিক্ষার্থীদের সাথে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ক্যাম্পাস লাইফ সম্পর্কে জানার সুযোগ পায়।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত