শিরোনাম:
●   তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার ●   স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের ●   টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড ●   সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক ●   কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক ●   রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১ ●   রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি ●   মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত ●   ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান ●   আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা ●   টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড ●   পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন ●   ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড ●   শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন ●   আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » Draft » শিশুরা আক্রান্ত হচ্ছে আরএসভি ভাইরাসে
প্রথম পাতা » Draft » শিশুরা আক্রান্ত হচ্ছে আরএসভি ভাইরাসে
৩০২ বার পঠিত
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশুরা আক্রান্ত হচ্ছে আরএসভি ভাইরাসে

শিশুরা আক্রান্ত হচ্ছে আরএসভি ভাইরাসে

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার শিশুরা এখন আক্রান্ত হচ্ছে রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস বা আরএসভি ভাইরাসে। এটি মূলত শীতের শেষে বসন্তের আগমনে অর্থাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে ঘটছে। তাছাড়া বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে দেখা মিলছে ফুসফুসের ছোট শ্বাসনালীতে প্রদাহ এবং শ্বাসকষ্টসহ নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের।

চিকিৎসাবিদরা বলছেন, আরএসভি ভাইরাসঘটিত রোগের মাধ্যমে শিশুর সর্দি, ক্ষুধা হ্রাস, কাশি, হাঁচি ও জ্বর হতে পারে। আবার স্ট্রিট ফুডের প্রতি ভালোবাসাও শিশুর অন্যান্য রোগের জন্ম দিচ্ছে।

এদিন মুগদা হাসাপাতালে কথা হয় তানিয়ার সঙ্গে। তার ৭ বছরের মেয়ে শিশু নাফিজা আরএসভি ভাইরাসে আক্রান্ত। পরবর্তীতে তা নিউমোনিয়ায় রূপ নেয়। গত ১১ ফেব্রুয়ারি মেয়েকে হাসপাতালে ভর্তি করান তিনি। এখন বেশ ভালো আছে তার সন্তান।

তানিয়া বলেন, আমার সন্তানকে নিয়ে নরসিংদী থেকে এখানে এসেছি। চিকিৎসকদের পরামর্শে এখানে ভর্তি করেছি। শুরুতে শিশুর সর্দি, কাশি, জ্বর ছিল। পরে শ্বাসকষ্টসহ নিউমোনিয়া দেখা দেয়। এখন ভালো আছে। আগামীকাল ছুটি (ছাড়পত্র) দিতে পারে হাসপাতাল।

শ্বাসকষ্টসহ ১০ মাসের শিশু আমিন দেওয়ানকে হাসপাতালে এনেছেন কাউসার দেওয়ান। পরিবার জানায়, বাচ্চাটি এখন ভালো অনুভব করছে। তার (আমিন দেওয়ান) নিউমোনিয়া দেখা দিয়েছে। চিকিৎসক বলেছেন, সে ভাইরাসে (আরএসভি) আক্রান্ত। তার শ্বাসকষ্ট, জ্বরসহ এখনও কিছু সমস্যা আছে। তবে তা আগের চেয়ে অনকটা ভালো।

হাসপাতালটিতে জ্বর, খিঁচুনি নিয়ে ভর্তি রয়েছে ১৬ মাস বয়সী শিশু সিনথিয়া। তার বাবা রুবেল হোসেন  বলেন, মেয়েটির হঠাৎ প্রচণ্ড জ্বরের সঙ্গে খিঁচুনি দেখা দেয়। এরপরই মুগদা হাসাপাতালে ভর্তি করাই। এখন বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। কিছু ওষুধ এখান থেকে পাচ্ছি, কিছু বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। তবে খিঁচুনি হওয়ার পরই ভয় পেয়ে যাই।

কর্মরত চিকিৎসকরা জানান, সাধারণত ৩ মাস থেকে ৬ বছর বয়সী শিশুদের জ্বরের প্রথম দিন খিঁচুনি হতে পারে। আবার পরিবার (বাবা-মা, ভাই-বোন) অথবা নিকটাত্মীয় কারো জ্বরজনিত খিঁচুনির ইতিহাস থাকলে এ সম্ভাবনা থাকে। তবে আতঙ্কিত না হয়ে আক্রান্ত শিশুকে হাসপাতালে নিয়ে আসতে হবে। আমরা শিশুদের ওষুধ দিচ্ছি, সুস্থ হয়ে বাসায় ফিরতে পারছেন শিশুসহ অভিভাবকরা। তবে ওষুধের স্বল্পতা আছে। ম্যাক্সিমাম ওষুধ সরবরাহ করছি, যেগুলো নেই সেগুলো বাইরে থেকে সংগ্রহ করা হচ্ছে।

চিকিৎসকদের আন্তরিকতা ও সার্বক্ষণিক স্বাস্থ্যসেবার মাধ্যমে বেশ কম সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠছে এক একটি শিশু। বর্তমানে হাসপাতালের ৭ তলায় শিশু ওয়ার্ডে মোট ১০৩ জন শিশুকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মুগদা হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ শাখাওয়াত হোসেন  বলেন, এখানে বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের এই ওয়ার্ডে (শিশু ওয়ার্ড) ভর্তি করানো হয়। যার সিংহভাগ ওষুধ ও পরীক্ষা হাসপাতাল থেকেই করা হয়ে থাকে। আমরা চেষ্টা করি শিশুদের ভালো মানের সেবা দিতে।

আরএসভি, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আরএসভি ভাইরাস শিশুদের বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে উচ্চ ঝুঁকিপূর্ণ শিশুদের ক্ষেত্রে এ জটিলতা বেশি দেখা যেতে পারে। তাছাড়া এর মাধ্যমে ফুসফুসের ছোট শ্বাসনালীতে প্রদাহ হতে পারে, যার ফলে শ্বাসকষ্ট হয়। এর মাধ্যমে ফুসফুসের সংক্রমণ, ব্রঙ্কিওলাইটিস বা হাঁপানি দেখা দিতে পারে। আবহাওয়াজনিত প্রভাব ছাড়াও স্ট্রিট ফুডের কারণে শিশুর ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে।

এ বিষয়ে মুগদা হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু মেডিসিন) ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, এখন আবহাওয়া পরিবর্তনজনিত (শীত থেকে বসন্ত) ও স্ট্রিট ফুডের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বিশেষ করে আরএসভি ভাইরাসে আক্রান্ত বেশি দেখা যাচ্ছে। এর মাধ্যমে নিউমোনিয়াসহ জ্বর এবং শ্বাসকষ্ট হয়। এছাড়া অ্যাজমা, ডায়রিয়া, অন্ত্রের নানা রোগ রয়েছে। তবে অ্যাজমা হলে দ্রুতই সেরে উঠছে, হয়তো দুই বা তিনদিন সময় লাগছে। আর অন্ত্রের বিষয় হলে সেখানে শিশুর সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে পাঁচ দিন সময় লাগছে। পরামর্শ থাকবে শিশুদের বাইরের খাবার বিশেষ করে স্ট্রিট ফুড থেকে দূরে রাখতে।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
মোংলায় উপজেলা বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
সিলেটে মানি রিসিট চাওয়ায় সাংবাদিকের মাথা ফাটালো কাচ্চি ডাইনের কর্মীরা
টেকনাফে বিদেশী রাইফেল গুলি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আটোয়ারীতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক।
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre