শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আকর্ষণীয় অফার নিয়ে গ্রামীণফোনের ‘১.৩ ক্যাম্পেইন’ শুরু
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » আকর্ষণীয় অফার নিয়ে গ্রামীণফোনের ‘১.৩ ক্যাম্পেইন’ শুরু
২৮৩ বার পঠিত
বুধবার ● ২৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আকর্ষণীয় অফার নিয়ে গ্রামীণফোনের ‘১.৩ ক্যাম্পেইন’ শুরু

সৈয়দ মিজান, বজ্রকণ্ঠ ::
আকর্ষণীয় অফার নিয়ে গ্রামীণফোনের ‘১.৩ ক্যাম্পেইন’ শুরু

গ্রাহকদের জন্য ‘১.৩ ক্যাম্পেইন- ১ নম্বর অফারের মেলা’ নামে নতুন একটি আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। ক্যাম্পেইনটি ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ৭ মার্চ ২০২৫ পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় রয়েছে বেশ কিছু অনন্য অফার ও মেগা রিওয়ার্ড যা গ্রাহক অভিজ্ঞতা সমৃদ্ধ এবং গ্রাহককেন্দ্রিকতার প্রতি গ্রামীণফোনের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।

‘১.৩ ক্যাম্পেইন- ১ নম্বর অফারের মেলা’র আওতায় গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা প্রদান করতে বেশ কিছু আকর্ষণীয় অফার এনেছে গ্রামীণফোন। এয়ার টিকেট, ১০০% ক্যাশব্যাক, জিপিফাই-য়ে ৬০ শতাংশের বেশি ছাড়ের মতো অনন্য অফার থেকে শুরু করে গ্রাহকরা উপভোগ করতে পারবেন নির্দিষ্ট রিচার্জ এমাউন্টে এক্সক্লুসিভ অফার, ক্যাশব্যাক, ভাউচার, মার্চেন্ডাইজ এবং নতুন সিম অফার। যেকোনো অফারের মাধ্যমে, প্রত্যেকটি গ্রাহক পাবেন কিছু না কিছু জেতার সুযোগ, ফলে ‘১ নম্বর অফারের মেলা’ হয়ে উঠেছে আরো রোমাঞ্চকর ও আকর্ষণীয়। এছাড়া যারা জিডিএল, নোকিয়া বা আইটেল ফোন কিনবেন তারা পাবেন বোনাস ডাটা যা ডিজিটাল সেবার সুযোগকে আরও বাড়িয়ে তুলবে।

কেবল সংযোগই নয়, এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা তাদের দৈনন্দিন কেনাকাটায়ও পাবেন বাড়তি সুবিধা। শীর্ষস্থানীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর সাথে পার্টনারশিপের অংশ হিসেবে গ্রাহকরা স্বপ্ন, চালডাল, ঘরের বাজার, আস্থা ফুড এবং যোগান থেকে গ্রোসারি কেনাকাটায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সহজ ও সাশ্রয়ী কেনাকাটার মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনধারাকে আরো সমৃদ্ধ করে তুলতেই এই উদ্যোগ। এছাড়া ৯৯৮ টাকা রিচার্জে সুমাশ টেক-এর বিশেষ গিফট, পাঠাও’র ডিসকাউন্ট কুপন, শেয়ারট্রিপ’র সেবায় বিশেষ সেভিংসের মত সুবিধাগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে ক্যাশব্যাক ও আকর্ষণীয় নানা ডিল।

জিপিস্টার গ্রাহকদের জন্য এই ক্যাম্পেইনে থাকছে লয়েলটি স্ট্যাটাস আপগ্রেডের বিশেষ সুযোগ। নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে গ্রাহকরা তাদের লয়ালটি স্ট্যাটাস আপগ্রেড করতে পারবেন। ৮৯৯ টাকা রিচার্জে গোল্ড স্ট্যাটাস এবং ৯৯৮ টাকা রিচার্জে প্লাটিনাম স্ট্যাটাস পাবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান বলেন, “গ্রামীণফোন সবসময় গ্রাহকদের জন্য উদ্ভাবনী ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সংকল্পবদ্ধ যা তাদের ডিজিটাল জীবনধারাকে আরও সমৃদ্ধ এবং দৈনন্দিন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করে। ‘১.৩ ক্যাম্পেইন’শুধুমাত্র একটি আকর্ষণীয় অফারের সমাহার নয়, এটি গ্রাহককেন্দ্রিকতার প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন- যেখানে গ্রাহকরা আরও সহজে সংযোগ পাবেন, আরও বেশি সুবিধা উপভোগ করতে পারবেন এবং তাদের ডিজিটাল যাত্রা হবে আরও আনন্দদায়ক। প্রতিনিয়ত উদ্ভাবন ও সেরা সেবা প্রদান করা অব্যাহত রাখার পাশাপাশি আমাদের লক্ষ্য হচ্ছে সংযোগকে আরো অন্তর্ভুক্তিমূলক ও সকলের জন্য অর্থবহ করে তোলা।”



বিষয়: #  #  #


তথ্য-প্রযুক্তি এর আরও খবর

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউ-তে রাইজের এআই ক্যাম্প
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এ শাওমি স্মার্ট লাইফস্টাইল পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর শুরু হল ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ - স্যামসাং প্লাটিনাম স্পন্সর
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি বাংলাদেশে উন্মোচিত হলো শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি
ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে একযোগে কাজ করবে রেনো১৫ সিরিজ ফাইভজি অপো ও পাঠশালা
দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স দেশে কার্ভড ডিসপ্লের ৫জি ‘নোট এজ’ স্মার্টফোন আনল ইনফিনিক্স
৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক ৭০০ মেগাহার্টজ তরঙ্গ পাচ্ছে গ্রামীণফোন, কী সুবিধা পাবেন গ্রাহক
গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব গ্রাহকদের নাগালে স্বাস্থ্যসেবা নিয়ে আসতে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সুনামগঞ্জের ধর্মপাশায় ইজারাকৃত জলমহাল জামালগঞ্জের চাঁদাবাজদের দখলে : হুমকির মুখে ইজারাদার ও অভয়াশ্রম
নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা ইসির
জামায়াত বরাবরই নারী বিদ্বেষী, নির্বাচনে প্রার্থী করা হয়নি: মাহদী আমিন
সোমবার খুলনা সফরে যাচ্ছেন তারেক রহমান
দেশের মানুষ জেগে উঠেছে, কেউ নির্বাচন ঠেকাতে পারবে না : মির্জা ফখরুল
সুমনের জামিন চান আমজনতার দলের সম্পাদক
দৌলতপুরে সোনার দোকানে চুরির বিচারের দাবীতে মানব বন্ধন ও রাস্তা অবরোধ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ ১০ পাচারকারী আটক
২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার
ঝিলকি সহ সাথের ৩ ডাকাত মারা গেলেও থামেনি চুরি-ডাকাতি!