শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » ড. আজিজুল আম্বিয়া পেলেন সমধারা সাহিত্য পুরস্কার
প্রথম পাতা » প্রবাসে » ড. আজিজুল আম্বিয়া পেলেন সমধারা সাহিত্য পুরস্কার
৩৯৫ বার পঠিত
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ড. আজিজুল আম্বিয়া পেলেন সমধারা সাহিত্য পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
ড. আজিজুল আম্বিয়া পেলেন  সমধারা সাহিত্য পুরস্কার
আগামী বাংলাদেশের অগ্রযাত্রায় রাজনীতি, অর্থনীতি ও সাহিত্য-সংস্কৃতির বিকাশ
গুরুত্বপূর্ণ। ’’কবিতার শক্তি, কবিতায় মুক্তি’’ এ শ্লোগানকে ধারণ করে সাহিত্যের কাগজ সমধারার উদ্যোগে আজ ২২ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে ‘ইপসা-সমধারা ১১তম কবিতা উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি হেলাল হাফিজকে। উৎসবে দেশের ২ শত জন অগ্রজ ও অনুজ কবি-লেখক উপস্থিত ছিলেন। যা দেশের ইতিহাসে বৃহৎ পরিসরে কবিতা উৎসব। অনুষ্ঠানে ২ শত জন কবির কবিতা নিয়ে ‘পদাবলীর যাত্রা-২০২৫’ নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি ১১তম সংকলন। নিয়মিত সমধারার ১০৫তম সংখ্যাও প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন খবরের কাগজের সম্পাদক, জনপ্রিয় কথাসাহিত্যিক সাংবাদিক মোস্তফা কামাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আইয়ুব ভূঁইয়া। উৎসব উদ্বোধন করেন প্রবাসী লেখক, গবেষক ও বিজ্ঞানী শিশুসাহিত্যিক ধনঞ্জয় সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মজিদ মাহমুদ; লেখক ও মোটিভেটর আবু রেজা মো. ইয়াহিয়া; লেখক-প্রাবন্ধিক ও সাবেক ব্যাংকার ড. এম. এ. ইউসুফ খান; লেখক ও গবেষক মো: আরিফুর রহমান; লেখক-শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম; কবি নজমুল হেলাল; কবি-সাংবাদিক ও সংগীত শিল্পী আমিরুল মোমেনীন মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল। তিন পর্বেও উৎসব পরিচালনা করেন সমধারা সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন।
সাহিত্য বিষয়ক কাগজ সমধারা প্রতিবছর সাহিত্যের বিভিন্ন শাখায় গুণীদের পুরস্কার প্রদান করছে। এবার সমধারা সাহিত্য পুরস্কার ২০২৫ গ্রহন করেন চার প্রবাসী কবি। কবি মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, সেলিম রেজা ও ড. আজিজুল আম্বিয়া এই চার কবিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ড. আজিজুল আম্বিয়া , সিলেটের মৌলভীবাজারের সন্তান সিলেট মুরারী চাঁন্দ কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করার পর ২০০৯ সালে পর্যটন ও সেবা বিষয়ে ডিপ্লোমা করার জন্য লন্ডনে আসেন। ডিগ্রি এবং কয়েকটি স্বল্প-কোর্সের পর তিনি লন্ডনেই থেকে যান। ছেলেবেলা থেকেই সাহিত্য-সংস্কৃতির প্রতি তার ঝোঁক। মহাবিদ্যালয় জীবনে সাংবাদিকতা শুরু করেন। লন্ডনে এসেও তিনি সিলেটের অনলাইন পত্রিকা আজকের সিলেট ডটকম এর ব্যবস্হাপনা সম্পাদকের দায়িত্ব পালন করা শুরু করেন। লন্ডনেও তিনি বিভিন্ন সাংস্কৃতিক জোট ও মুদ্রণ দৈনিক ও সাপ্তাহিকগুলোতে লিখতে শুরু করেন এবং আজো লিখছেন। ২০২২ সালে ভারতের পশ্চিমবাংলা থেকে “মানব শিক্ষা বারিধি”র ওপর সম্মানজনক ডক্টরেট লাভ করেন। উত্তর আমেরিকা প্রথম আলো সংস্করণ, দৈনিক ভোরের কাগজ ও দৈনিক বাংলা এবং পশ্চিম বাংলার দৈনিক জয়বাংলা পত্রিকার নিয়মিত কলাম লেখক ও যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবেও কাজ করছেন। এ ছাড়া বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর সাহিত্য পাতায় নিয়মিত গল্প, কবিতা, প্রবন্ধ ও কলাম লিখছেন। তার প্রকাশিত বইগুলো হচ্ছে মুজিব দ্যা গ্রেট (সম্পাদিত), কবিতার তিনটি বই দাঁড়াও সমূহ বিপদ, ভালোবাসার স্বপ্নবিলাস, উপমা ভালোবাসা, প্রবন্ধের বই গৌরবময় ইতিহাস , ঐতিহ্যের অন্বেষণ , অনুদিত বই দি আলকেমিস্ট ও গল্পের বই বন্ধু রয়েছে। তিনি সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরস্কার ২০২৩, দুই বাংলার লেখক মেলা সাহিত্য পুরস্কার-২৩, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সম্মাননা ২০২৪-সহ আরো বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি কে এই পুরুস্কারের মাধ্যমে সম্মান জানানোর জন্য সমধারা পত্রিকা পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । অনুষ্ঠানের ২য় পর্বে সমধারা সাহিত্য পুরস্কারপ্রাপ্ত চার কবির কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা ‘মাননীয় কবিতাপুত্রগণ’ উপস্থাপন করা হয়। এতে সমধারা পরিবারের শিল্পীরা অংশগ্রহণ করেন।আগের বছর ২০২৪ সালে কথাসাহিত্যে বিশ্বজিৎ চৌধুরী, কবিতা সাহিত্য মজিদ মাহমুদ ও শিশুসাহিত্যে ধ্রুব এষ সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করেন। ২০২৩ সালে কথাসাহিত্যে হরিশংকর জলদাস, কবিতায় ফরিদ আহমদ দুলাল ও শিশুসাহিত্যে স. ম শামসুল আলম; ২০২২ সালে পুরস্কার গ্রহণ করেন কথাসাহিত্যে আনোয়ারা সৈয়দ হক ও কবিতায় ওমর কায়সার; ২০২১ সালে কথাসাহিত্যে ইমদাদুল হক মিলন এবং কবিতায় সরোজ দেব; ২০২০ সালে কথাসাহিত্যে সেলিনা হোসেন এবং শিশুসাহিত্যে রহীম শাহ; ২০১৯ সালে গ্রহণ করেন কবি মৃণাল বসুচৌধুরী; ২০১৮ সালে মুহম্মদ নুরুল হুদা; ২০১৭ সালে নির্মলেন্দু গুণ; ২০১৬ সালে হেলাল হাফিজ এ পুরস্কার গ্রহণ করেন।
প্রথম পর্বে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। এ পর্বে ১১০ জন কবি অংশগ্রহন করেন।



বিষয়: #  #  #  #



প্রবাসে থেকে আরও

শ্রীমঙ্গলের কৃতি সন্তান আমেরিকান ডাঃ রাহাত এলাহী। শ্রীমঙ্গলের কৃতি সন্তান আমেরিকান ডাঃ রাহাত এলাহী।
বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন বৃটেনের কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
ব্রঙ্কসে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত। ব্রঙ্কসে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র সাউথ ওয়েলস রিজিওনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মদিন পালন। নিউইয়র্কে বঙ্গবন্ধুর ১০৬ তম জন্মদিন পালন।
মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল মিশিগানে সংস্কৃতিকর্মীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সভা অনুষ্ঠিত, সদস্য সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার। আমেরিকান বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ইফতার।
সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল সুনামগঞ্জ জেলা সমিতি ইউকে’র ইফতার মাহফিল

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
খাটের নিচে তেলের খনি!
পাগলীও নিরাপদ নয়: শিবচরে ভুয়া সাংবাদিক আটক
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ
৫ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
চাঁপাইনবাবগঞ্জে শালিস বৈঠক ঘিরে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ
ভারত থেকে জ্বালানি আমদানি নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬
পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
পদত্যাগ করলেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
রাণীনগরে পর্যটন এলাকায় দুই মাদক সেবির কারাদন্ড
মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী