শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশি পণ্য পরিবহনের মাধ্যমে রেল নেটওয়ার্কে যুক্ত হল মোংলা বন্দর
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিদেশি পণ্য পরিবহনের মাধ্যমে রেল নেটওয়ার্কে যুক্ত হল মোংলা বন্দর
২৫৪ বার পঠিত
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশি পণ্য পরিবহনের মাধ্যমে রেল নেটওয়ার্কে যুক্ত হল মোংলা বন্দর

মনির হোসেন, মোংলা
বিদেশি পণ্য পরিবহনের মাধ্যমে রেল  নেটওয়ার্কে যুক্ত হল মোংলা বন্দর
প্রথমবারের মত বিদেশি পণ্য পরিবহনের মাধ্যমে রেল নেটওয়ার্কে যুক্ত হল দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। রেল সুবিধার আওতায় কম খরচে স্বল্পতম সময়ের মধ্য বন্দরে খালাস করা পণ্য পৌঁছে যাবে দেশের বিভিন্ন জেলায়। এতে বাড়বে বন্দরের রাজস্ব আয়।

বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর দিয়ে আমদানি করা বিদেশি পণ্য প্রথমবারের মত রেলে পরিবহনের মাধ্যমে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হয়েছে। আমদানিকৃত পণ্যের নাম চিঁটাগুড় যা পাকিস্থান থেকে আমদানি করা হয়েছে।

এই কর্মকর্তা আরো বলেন, মোংলা বন্দরের ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড হতে রেলযোগে ট্রেনের ৩০টি ওয়াগনের মাধ্যমে ১০৫০ টন চিঁটাগুড় রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নিতে গত ২১ ফেব্রুয়ারি সকালে ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে পাইপ লাইনের মাধ্যমে ৩০টি ওয়াগনে লোড করে গন্তব্যে উদ্দেশ্য যাত্রা শুরু করে। অবশিষ্ট চিঁটাগুড় সড়ক পথে ও রেলযোগে ট্রেনের ওয়াগনের মাধ্যমে ধাপে ধাপে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে নেওয়া হবে। পরবর্তীতে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

মোংলা বন্দর সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ এশিয়ার অর্থনীতি এবং বাণিজ্যে মোংলা বন্দরের গুরুত্ব রয়েছে। সারাদেশের সাথে মোংলা বন্দরের রেল যোগাযোগ স্থাপন করা মানেই এ বন্দরের সক্ষমতা আরো কয়েকগুন বাড়বে। ভারতের সাথে রেল যোগাযোগ তো আছেই। তবে নেপাল ভুটানের সাথে বাণিজ্য বাড়াতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণের পাশাপাশি সেটির বাস্তবায়ন হলে দেশ দুটির সাথে রেল কানেকটিভিটির মাধ্যমে পণ্য পরিবহন করা হলে দক্ষিণ অঞ্চলের অর্থনীতি আরো চাঙা হবে। বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন-১৯ পাঁচ হাজার পাঁচশত মেট্রিকটন চিঁটাগুড় নিয়ে মোংলা বন্দরে আগমন করেছিলো এবং মোংলা বন্দর থেকে মাল আনলোড করে মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়েছিলো।



বিষয়: #  #


প্রধান সংবাদ এর আরও খবর

ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।। হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
ছাতকে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের সমর্থনে বিশাল গণমিছিল
সংসদ নির্বাচন উপলক্ষ্যে কোস্টগার্ডের ১০০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে-রিয়ার এডমিরাল জিয়াউল হক
আল্লার দর্গায় বিসমিল্লাহ সনো ডায়োগনষ্টিক সেন্টার এন্ড জেনারেল হাসপাতালে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক