শিরোনাম:
●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার ●   সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার ●   চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড ●   দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার ●   সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ ●   দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥ ●   রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ ●   সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল ●   জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা
১৮৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা

২০২৪ সালে দেশের অর্থনীতিতে উবারের অবদান ৫৫০০ কোটি টাকা

রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ২০২৪ সালে বাংলাদেশে তাদের অর্থনৈতিক প্রভাববিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান পাবলিক ফার্স্ট পরিচালিত এ গবেষণায় উঠে এসেছে, ২০২৪ সালে বাংলাদেশের অর্থনীতিতে মোট ৫ হাজার ৫০০ কোটি টাকা সমমূল্যের অবদান রেখেছে উবার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে এ প্রতিবেদন তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন।

প্রতিবেদনে বলা হয়, শহরের ব্যস্ত জীবনে সহজ ও সাশ্রয়ী মূল্যের পরিবহন হিসেবে উবারের সার্ভিসগুলো অপরিহার্য হয়ে উঠেছে। উবার ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা উল্লেখযোগ্য পরিমাণ সময় সাশ্রয় করেছেন। গবেষণায় দেখা গেছে, উবার ব্যবহারকারীদের ৮২ শতাংশ যাত্রী অফিসে যাতায়াতের জন্য উবার ব্যবহার করেছেন। এতে প্রতিবছর আনুমানিক ১১ লাখ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছে, যা ৯৪ কোটি টাকার সমপরিমাণ।

অর্থনীতিতে ভূমিকা

উবার চালকরা তাদের অন্যান্য বিকল্প কর্মসংস্থানের তুলনায় ৪২ শতাংশ বেশি আয় করছেন। ২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটনশিল্পে অতিরিক্ত ২৯০ কোটি টাকার অবদান রেখেছে। ২০২৪ সালে উবার ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। এছাড়া ২০২৪ সালে উবারের মাধ্যমে বাংলাদেশের যাত্রীরা মোট ৬৬ হাজার ৯০০ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছেন।

বেড়েছে উপার্জন-সুযোগ

প্রতিবেদনের তথ্যমতে, ৫০ শতাংশ চালক মনে করেন উবার প্ল্যাটফর্ম না থাকলে তাদের জন্য কাজের সুযোগ কমে যেত। এছাড়া ৭৬ শতাংশ চালক বলেছেন যে, উবার তাদের প্রথম আয়ের প্ল্যাটফর্ম।

পরিবহন ব্যবস্থার রূপান্তর

৮১ শতাংশ যাত্রী একমত হয়েছেন যে উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার চেয়ে অনেক সহজ। এছাড়া ৮৬ শতাংশ যাত্রী উবার অ্যাপকে তাৎপর্যপূর্ণ পরিবহন উদ্ভাবন হিসেবে মনে করেন।

নিরাপত্তা ও সহজলভ্যতা

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৯৫ শতাংশ নারী যাত্রী বলেছেন নিরাপত্তাই তাদের উবার ব্যবহারের অন্যতম প্রধান কারণ। ৮৯ শতাংশ যাত্রী উবারকে রাতে বাড়ি ফেরার সবচেয়ে নিরাপদ মাধ্যম বলে মনে করেন। ৮৭ শতাংশ যাত্রী উবারের কারণে শহরে যাতায়াত সহজ হয়েছে বলে মনে করেন। এছাড়া ৭৮ শতাংশ যাত্রী বলেছেন উবারের মতো রাইড শেয়ারিং সার্ভিস না থাকলে রাতে নিরাপদ যাতায়াত কঠিন হতো।

অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন বলেন, সরকার দেশের অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রেক্ষাপটে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, কর্মসংস্থান তৈরি ও পর্যটন খাত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে উবারের ভূমিকা উল্লেখযোগ্য। রাইড শেয়ারিং শিল্প, যার মধ্যে উবারও অন্তর্ভুক্ত- প্রযুক্তির যথাযথ ব্যবহার করে পরিবহন খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশংসনীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের সামগ্রিক প্রবৃদ্ধি ও উন্নয়নে যা ইতিবাচক অবদান রাখছে।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল বলেন, ২০২৪ অর্থনৈতিক প্রভাব প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে উবার দেশের পরিবহন ব্যবস্থা বদলে দিচ্ছে ও কর্মসংস্থান সৃষ্টি করছে। আমরা আমাদের ইতিবাচক প্রভাব নিয়ে গর্বিত ও ভবিষ্যতে আরও উন্নত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে পাবলিক ফার্স্টের টেক, মিডিয়া ও টেলিকম প্রধান এমি প্রাইস প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন প্রকাশের পর নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়।

প্যানেল সদস্যরা ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান ও উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল। তারা বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহন ব্যবস্থা নিয়ে আলোচনা করেন।

আলোচকরা একটি টেকসই পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ ও চ্যালেঞ্জ তুলে ধরেন। যা দেশের প্রতিনিয়ত পরিবর্তনশীল রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত প্রেক্ষাপটের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।



বিষয়: #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা এই ঈদে টফিতে বিনোদনের সুপার লাইনআপ: সিনেমা, নাটক, লাইভ টিভি ও খেলার ধামাকা
ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর
ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক
হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন
দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন
প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ প্রথমবারের মতো স্ন্যাপড্রাগন প্রসেসর নিয়ে বাজারে এলো ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’ আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস’
আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের
ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক ডেলিভারি ও রাইড–শেয়ারিং পার্টনারদের জন্য বিশেষ ‘রাইডারস প্যাক’ চালু করল বাংলালিংক

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র‍্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
সিলেটের ব্যবসায়ীরা মানছেন না যে নির্দেশনা
সিলেটে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ
সুনামগঞ্জে খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন হুমায়ূন কবির
ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী