শিরোনাম:
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » সায়নীর জয়ে যা বললেন শ্রীলেখা
প্রথম পাতা » বিনোদন » সায়নীর জয়ে যা বললেন শ্রীলেখা
২৫১ বার পঠিত
শুক্রবার ● ৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সায়নীর জয়ে যা বললেন শ্রীলেখা

সায়নীর জয়ে যা বললেন শ্রীলেখাভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে ১ জুন পর্যন্ত। যেহেতু বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারত, তাই দেশটিতে মোট সাত দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার মাধ্যমে শেষ হলো লোকসভার নির্বাচনী কার্যক্রম। এবার পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে অনেক তারকা অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে যাদবপুর আসনে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। তাঁর জয় নিয়েও চলছে নানা ধরনের বিশ্লেষণ। সায়নীকে নিয়ে এবার কথা বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র; সঙ্গে বললেন পশ্চিমবঙ্গে বামপন্থীদের ব্যর্থতা নিয়েও।

২০২৪-এর লোকসভা নির্বাচনের ফল হতাশ করেছে শ্রীলেখা মিত্রকে। যদিও তাঁর চোখে এই বাংলার সবচেয়ে বড় প্রহসন রাজনীতি ও নির্বাচন। শিক্ষা, মননশীলতা যে বাঙালির পরিচয়, সেই বাঙালির এমন ‘অবনমন’ মেনে নিতে পারছেন না তিনি। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার দিনে আনন্দবাজার অনলাইনের কাছে প্রথম মুখ খুলে তাঁর হতাশার কথা জানালেন এ অভিনেত্রী।

শ্রীলেখা বলেন, ‘শিক্ষিত মানুষ দীপ্সিতা ধরকে পছন্দ করছেন না! এটা মেনে নিতে সত্যিই কষ্ট হচ্ছে।’ তবে এত কিছুর পরও সংগঠন নিয়ে আশাবাদী অভিনেত্রী। তার প্রমাণ তিনি রেখেছেন সামাজিক যোগাযোগমাধ্যমেই। একটি বিশেষ ছবি তিনি ভাগ করে নিয়েছেন। কাস্তে-হাতুড়ি-তারা প্রতীকের পাশে দৃঢ় হরফে লেখা, ‘এ হৃদয় দপ্তর পাল্টাচ্ছে না।’

শ্রীলেখা জানান, কাজের সূত্রে অন্য শহরে গেলে তাঁর মন খারাপ হয়ে যায় নিজের শহরের জন্য। ওই সব শহরের সুবন্দোবস্ত খানিকটা হীনম্মন্যতা তৈরি করে। আর এ জন্য বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দায়ী বলে মনে করেন শ্রীলেখা।

সায়নীর জয়ে উচ্ছ্বসিত পরিচালক রাজ চক্রবর্তী। তিনি আনন্দবাজারকে জানান, সায়নীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ‘বলা যেতে পারে, আমি ওকে হাত ধরে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছিলাম। একইভাবে রাজনীতির ময়দানেও ওকে আমিই নিয়ে আসি। তাই সায়নীর কথা বলতে গিয়ে এখন প্রচুর স্মৃতি ভিড় করছে। শুধু সায়নী নয়, দলের অনেকের কথাই যতটা সম্ভব উল্লেখ করার চেষ্টা করছি।’



বিষয়: #


বিনোদন এর আরও খবর

‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’ ‘যখন সন্তান থাকে, তখন অনেক কিছু সহ্য করে সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করতে হয়’
বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে বাগ্‌দানের কথা স্বীকার করলেন অস্কারজয়ী তারকা, বিয়ে করবেন কবে
বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী! বেবিবাম্পের গুঞ্জন উসকে দিলেন বুবলী!
সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম সাবেক স্বামীর বন্ধুর সঙ্গে প্রেম করছেন কিম
বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা বিনোদন তারকাদের মধ্যে একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু-ববিতা
জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার! জেলে যাওয়ায় প্রেম ভেঙেছে ফারিয়ার!
৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র ৮ মিলিয়ন ডলার আয়, প্রথম দিনেই চমকে দিল ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার বিতর্কিত তথ্যচিত্র
থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা থ্রিলার নয়, বিশ্বজুড়ে ঝড় তুলেছে এই রোমান্টিক সিনেমা
হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো হঠাৎ মেয়ের লাইভে ঢুঁ মারেন কিম কার্ডাশিয়ান, এরপর যা হলো
মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর মিস্টার ব্রাসো এখন কলিন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাবিলা নূর

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
গনমি‌ছিল সমা‌বে‌শে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা