শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না : নতুনধারা
অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না : নতুনধারা
দুর্নীতি- দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ এবং জনবান্ধব বাজেট শীর্ষক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ কমানোর মধ্য দিয়ে বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না। ৭ জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যন মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে তারাই এখন রাঘব-বোয়ালে পরিণত হয়েছে, যারা রাজনীতি ও আমলানীতিকে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট ড. তৈমূর আলম খন্দকার, সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা আহসান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্র নেতা নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডা. নূরহাজান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর, রাজনীতিক শাজাহান সিরাজ, মনোয়ারা বেগম প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, ৮ লক্ষ কোটি টাকার বাজেট আমাদের কোন উপকারে আসবে না, যদি না সেই বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় করা হয়। আমরা চাই শিক্ষাবান্ধব বাজেট অথচ সরকার শিক্ষা খাতের বরাদ্দ কমাচ্ছে এই বাজেটে।
বিষয়: #ড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না : নতুনধারা




বিএনপি ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে: তারেক রহমান
অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে ডিএনসিসির প্রশাসক নিয়োগ
নির্বাচনের আগে পুলিশের ১৫৩ কর্মকর্তার পদোন্নতি
ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই
গনমিছিল সমাবেশে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
