মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে চাঁদাবাজী মামলায় ইউনিয়ন কৃষকদলের সম্পাদক গ্রেফতার
রাণীনগরে চাঁদাবাজী মামলায় ইউনিয়ন কৃষকদলের সম্পাদক গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক বাদশা (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সৌদি প্রবাসীকে মারধর করে দুই লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগে দায়েরকৃত মামলায় সোমবার রাতে উপজেলার আবাদপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার বাদশা উপজেলার কালীগ্রাম কয়াপাড়া গ্রামের দিলবর রহমানের ছেলে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,উপজেলার বিশঘড়িয়া গ্রামের মোজাহার আলীর ছেলে সৌদি প্রবাসী আলমগীর হোসেন (৩৫) কে মারধর করে দুই লাখ টাকা চাঁদাবাজীর অভিযোগে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন আলমগীর হোসেনের বাবা মোজাহার আলী। দায়েরকৃত মামলায় বাদশাসহ এজাহারনামীয় ৫জন এবং আরো ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। সোমবার রাতে উপজেলার আবাদপুকুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা কে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #ইউনিয়ন #কৃষকদল #গ্রেফতার #চাঁদাবাজী #মামলা #রাণীনগর #সম্পাদক










২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড 