শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » Default Category » যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রসহ ১৬ দেশের
প্রথম পাতা » Default Category » যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রসহ ১৬ দেশের
২৬৪ বার পঠিত
শুক্রবার ● ৭ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রসহ ১৬ দেশের

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাব ও ইসরায়েলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও লাতিন আমেরিকার কয়েকটি দেশের নেতারা।

যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রসহ ১৬ দেশেরবৃহস্পতিবার (৬ জুন) এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নষ্ট করার মতো কোনও সময় নেই। হামাসকে এই চুক্তি মেনে নিতে আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, অস্ট্রিয়া, বুলগেরিয়া, কানাডা, ডেনমার্ক, পোল্যান্ড, থাইল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া ও রোমানিয়া। এই বিবৃতিতে ইসরায়েলকে নমনীয়তা প্রদর্শনেরও আহ্বান জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে ইসরায়েল এবং হামাসের নেতাদের প্রতি আহ্বান জানাই এই চুক্তিটি সম্পাদনের জন্য সর্বোচ্চ ছাড় দিতে। এখন যুদ্ধ শেষ হওয়ার সময় এবং এই চুক্তিটি প্রয়োজনীয় প্রথম পদক্ষেপ।

গত সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির জন্য একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছেন জো বাইডেন। এতে ছয় সপ্তাহ পর্যন্ত গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার এবং হামাস জিম্মিদের মুক্তি দেবে।

এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে মধ্যস্থতাকারীরা এই সময়ের মধ্যে আলোচনা করবেন। বাইডেন এই পরিকল্পনাকে ইসরায়েলি প্রস্তাব হিসেবে তুলে ধরেছেন। যদিও এর সমালোচনা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের ডানপন্থি মিত্ররা।

পরিকল্পনাটি পর্যালোচনার জন্য হামাসের কাছে পৌঁছে দিয়েছেন কাতারের মধ্যস্থতাকারীরা। আরব দেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

প্রসঙ্গত, ৭ অক্টোর ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এ সময় আরও ২৫০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

এর প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, আট মাস ব্যাপী এই হামলায় ইসরায়েলের হাতে ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশ নারী ও শিশু। হামলায় ধংসস্তুপে পরিণত হয়েছে গাজা।



বিষয়: #  #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জের বানিয়াচংয়ে সেনাবাহিনীর রাতভর অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ২।।
ত্রিশালে এমপি প্রার্থী আনোয়ারের নির্বাচনী ইশতেহার ঘোষণা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
দৌলতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-কর্মীর উপর জামায়াতের হামলা ৫ বিএনপি কর্মী আহত
ছাত‌কে গোবিন্দগঞ্জ এলাকাকে আধুনিক মডেল মিনি টাউনে রূপান্তরের অঙ্গীকার!-ক‌লিম উদ্দিন আহমদ মিলন
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি