শনিবার ● ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে তিন জুয়ারির কারাদন্ড
রাণীনগরে তিন জুয়ারির কারাদন্ড
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগরে তিন জুয়ারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এই কারাদন্ডাদেশ দেন। দন্ডিতদের শনিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব বালুভরা গ্রামের খবির উদ্দীনের ছেলে বাচ্চু মিয়া (৪৫),একই গ্রামের আমির উদ্দীনের ছেলে আমান হোসেন (৫৫) এবং উপজেলার বেতগাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাহেল হোসেন (২৮) কে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান,আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে জুয়া খেলার অপরাধ উদঘাটিত হওয়ায় জুয়া আইনে প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।
বিষয়: #কারাদন্ড #জুয়ারির #তিন #রাণীনগর










ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র 