বুধবার ● ২৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অসহায় গরিবদের শীতবস্ত্র দিলেন কোস্টগার্ড মহাপরিচালক
অসহায় গরিবদের শীতবস্ত্র দিলেন কোস্টগার্ড মহাপরিচালক
মনির হোসেন

টেকনাফের শাহপরীর দ্বীপে গরিব, অসহায়, দুস্থঃ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।
২৫ ডিসেম্বর বুধবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি গরীব, দুস্থঃ ও শীতার্থ মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর বুধবার কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপে গরীব, দুস্থঃ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকা সমূহে এধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
বিষয়: #অসহায় #কোস্টগার্ড #গরিব #মহাপরিচালক #শীতবস্ত্র










আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু 