বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে সড়কের পাশে পরেছিল যুবকের লাশ ও মোটরসাইকেল
রাণীনগরে সড়কের পাশে পরেছিল যুবকের লাশ ও মোটরসাইকেল
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে সড়কের পাশ থেকে হাসান আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকা থেকে এই লাশ এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়। হাসান আলী উপজেলার তেবারিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম নিহতের পারিবারিক বরাদ দিয়ে জানান,বুধবার রাত অনুমান সাড়ে ১০টা থেকে ১১টা নাগাদ হাসান আলী রাণীনগরে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ী ফিলছিল। এসময় রাণীনগর-আবাদপুকুর সড়কের সোনাকানিয়া নামক এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সড়কের নিচে পরে যায়। বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচল করার সময় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে থানাপুলিশ হাসান আলীর লাশ এবং পরে থাকা মোটরসাইকেল উদ্ধার করে। এর পর হাসান আলীকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
ওসি তারিকুল ইসলাম আরো জানান,এঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিষয়: #মোটরসাইকেল #রাণীনগর #সড়ক










সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট! 