বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে আটক
ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ বাবা ছেলে আটক
মনির হোসেন

কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে
১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্রসহ ২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে।
১৮ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর বুধবার রাত ১টা ৩০ মিনিট হতে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫টি দেশীয় অস্ত্র (৫ টি রামদা) সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে রিয়াদ মাতব্বরকে (৩৮) আটক করা হয়।
তিনি আরও বলেন, পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হন্তান্তর করা হয়।
বিষয়: #অভিযান #কোস্টগার্ড #ভোলা










জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার
গোয়াইনঘাটে বালু সিন্ডিকেটের মূলহোতা আলী হোসেন গ্রেফতার: বাদিকে মামলা প্রত্যাহারের হুমকি
সুনামগঞ্জ জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব নিলেন মিজান চৌধুরী
নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ী! র্যাব- পুলিশের যৌথ অভিযানে আলোচিত পুত্রবধু তামান্না গ্রেফতার
নবম মৃত্যুবার্ষিকীর স্মরণের আলোয় ভোলার বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ ।।
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার 