বুধবার ● ১৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ
মোংলায় মধ্য-দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপহার বিতরণ
মনির হোসেন, মোংলা
মোংলায় চার্চ অব বাংলাদেশ এর অন্তর্ভুক্ত সি,এম,সি,ওয়াই এর সার্বিক তত্বাবধায়ন ও কম্প্যাশন ইন্টারন্যাশনালের অর্থায়নে পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প শেলাবুনিয়া- বিডি ০৩৩৬ কর্তৃক বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় মোংলার চার্চ অব বাংলাদেশ চত্বরে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রেভাঃ জেমস মনিদ্র বৈদ্য।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক মিঃ যোয়েল সজল বাড়ৈ। এসময় শেলাবুনিয়া শিশু উন্নয়ন প্রকল্পের জনকল্যাণমূলক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন সালোম মোংলার এরিয়া ব্যবস্থাপক সৌরেন্দ্র মন্ডল, এলসিসি সদস্য মারিনো দীপ্তি মন্ডল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোংলা থানার এসআই আব্দুল হাদি, হিসাব রক্ষক মি.লাসার হালদার,সমাজকর্মী সুপ্রীতি মল্লিক, সারা সরদার, এ্যাগ্নেস সরদারসহ প্রকল্পের এলসিসি সদস্যগণ, শিশুদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ্যালেক্স রানা মিত্র ও কেয়া তালুকদারের উপস্থাপনায় অসাধারন নৈপূণ্য আর নাচ গানের মাধ্যমে অনুষ্ঠানে আগত অতিথিদের মাতিয়ে রাখেন প্রকল্পের শিশুরা। কেককাটা, কীর্ত্তন গান পরিবেশনা ও ২৯২ জন শিশুকে উপহার ও খাবার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিষয়: #দক্ষিণ #বাংলাদেশ #মধ্য #শিশু










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 