শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে সায়হাম গ্রুপে উদ্যোগে ২০ হাজার শীত বস্ত্র বিতরণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে সায়হাম গ্রুপে উদ্যোগে ২০ হাজার শীত বস্ত্র বিতরণ
৪৬৩ বার পঠিত
রবিবার ● ১৫ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাধবপুরে সায়হাম গ্রুপে উদ্যোগে ২০ হাজার শীত বস্ত্র বিতরণ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
মাধবপুরে সায়হাম গ্রুপে উদ্যোগে ২০ হাজার শীত বস্ত্র বিতরণ
হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়ায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও শীত বস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২১ টি ইউনিয়নে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে ২০ হাজার শীতের কম্বল বিতরনের শুরু হয়েছে। চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, এবার শীতের শুরুতেই হাড় কাঁপানো শীতে অনুভূত হচ্ছে।অনেক নিম্ন আয়ের অসহায় দুস্থ লোক শীতের কাপড় কিনতে পারছেনা।এ অবস্থায় সায়হাম গ্রুপ প্রতি বছরের ন্যায় এ বছর শীতের শুরুতেই সাধারণ মানুষের মধ্যে শীতের কম্বল নিয়ে শীতার্তদের পাশে দাড়িয়েছেন।
চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের বানেছা বেগম নামে এক নারী জানান,এবার খুব শীত পড়েছে।জিনিষপত্রের দাম এখন খুব বেশি। শীতের কম্বল কেনা সম্ভব ছিলনা।এখন শীতের সায়হামের শীতের কম্বল দিয়ে শীতের কষ্ট থেকে বাঁচতে পারব।
আদাঐর ইউপি চেয়ারম্যান মীর খুর্শেদ আলম বলেন,দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ সায়হাম শিল্প পরিবার শীত বস্ত্র বিতরনের পাশাপাশি শিক্ষা উপবৃত্তি, চিকিৎসা সেবা,মুসলিম ও হিন্দু ধর্মীয় উৎসবে অনুদান বিতরন করে আসছেন।
উপজেলা বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল বলেন এছাড়াও সায়হাম গ্রুপের সৌজন্য প্রতিবছরে শিক্ষা বৃত্তি, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, রমজানে খাদ্য সামগ্রী, হিন্দু সম্প্রদায়ের উৎসবের সময় উপহার বিতরণ, বিভিন্ন মসজিদ মাদ্রাসা অনুদান, এলাকা শিক্ষা বিস্তারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করছেন সায়হাম গ্রুপ এবং সায়হাম শিল্প প্রতিষ্ঠান গড়ার কারণে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
রোববার সকালে চৌমুহনী ইউনিয়নে শীতের কম্বল বিতরন কালে সায়হাম গ্রুপের পরিচালক সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান বলেন,শীতে যাতে কোন মানুষ কষ্ট না করেন তাই এ বছর একটু আগেই শীতের কম্বল আমরা বিতরন শুরু করেছি।
হবিগঞ্জ জেলা বিএনপি সাবেক সভাপতি সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল বলেন,সায়হাম গ্রুপ যে কোন দুর্যোগ দুর্বিপাকে আর্তমানবতার সেবা ও সমাজ ও দেশের উন্নয়নে সায়হাম গ্রুপ সব সময় কাজ করতে বদ্ধপরিকর।



বিষয়: #  #  #  #  #  #  #  #



আর্কাইভ

---
রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড
রাণীনগরে ঈদ আনন্দের ভটভটি উল্টে কিশোর নিহত,আহত-৮
আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ডিসি ডেভিল ইলিয়াসের অপসারণের দাবী
রাতের মধ্যে ২০ জেলায় ঝড়ের আশঙ্কা
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৩ শিশু নিহত
সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান
আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় রাণীনগরের এক নারী নিহত
হরমুজ ইস্যুতে আন্তর্জাতিক সহায়তা চান ট্রাম্প, যুদ্ধবিরতিতে অনাগ্রহ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
আজ পবিত্র ঈদুল ফিতর
গাবতলীর সর্ধনকুটি গ্রামে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ী-ঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বস্ত্র ও নগদ আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু
ঈদ উল ফিতর উপলক্ষে দৈনিক উত্তর কোণ এর পক্ষে শাজাহানপুরে দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু
সুনামগঞ্জের জগন্নাথপুরে পিআইসি সিন্ডিকেটে পরিবর্তন : হাত বদল হলেও বন্ধ হয়নি ঘুষের লেনদেন
ঈদে ৩ দিনের সফরে সিলেট আসছেন বিরোধী দলীয় নেতা
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী
তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে আনজুমানের ঈদ উপহার বিতরণ
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
চিকস্যান্ড এস্টেটে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদার
সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১০লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসি : শেষ হয়নি বাঁধের কাজ
দৌলতপুরে ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী তেল নাই ॥
রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২
সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার- বাছির জামাল
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নবীগঞ্জ শাখার কমিটি গঠনের লক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
‘সরকারের যোগ্যতার কারণে দেশে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়েনি’
লারিজানিকে হত্যা ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করবে না: পররাষ্ট্রমন্ত্রী
খাল খনন কর্মসূচি দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে: ত্রাণমন্ত্রী
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার