শিরোনাম:
●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু ●   বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম ●   মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি ●   হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার ●   ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড ●   হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ ●   ​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু ●   হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস ●   তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ ●   ​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে ●   সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান
৩৬১ বার পঠিত
শুক্রবার ● ২৯ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান

ডিজিটাল অন্তর্ভূক্তিতে রূপান্তরের যে সক্ষমতা রয়েছে, তা তুলে ধরতে আজ রাজধানীর জিপি হাউজে একটি লার্নিং অ্যান্ড শেয়ারিং সেশন অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও টেলিনরের অংশীদারিত্বে গ্রামীণফোন আয়োজিত এ অনুষ্ঠানে মূলত “সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইয়ুথ (এসডিএসজিওয়াই)” প্রকল্পটি কীভাবে একটি নিরাপদ এবং আরও ক্ষমতায়িত ডিজিটাল ভবিষ্যত গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রাখছে তা নিয়ে আলোকপাত করা হয়। ডিজিটাল অন্তর্ভুক্তির এ উদ্যোগটি আটটি প্রান্তিক সম্প্রদায়ের ২৯ লাখ মানুষের ক্ষমতায়নে রূপান্তরকারী ভূমিকা পালন করেছে, যেখানে নারীদের উন্নয়নকে প্রাধান্য দেয়া হয়েছে। এই যুগান্তকারী প্রকল্পটির মাধ্যমে অংশগ্রহণকারীদের অত্যাবশ্যকীয় বিভিন্ন ডিজিটাল দক্ষতার বিষয়ে প্রশিক্ষণ প্রদান এবং অনলাইন নিরাপত্তা সচেতনতা বাড়ানোয় গুরুত্ব দেয়া হয়, যাতে তারা আত্মবিশ্বাসের সাথে ও নিরাপদে ডিজিটাল জগতে বিচরণ করতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ। গ্রামীণফোনের প্রজেক্ট লিড আনজুম রাসনা হাসান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রজেক্ট লিড খুরশিদ আরা প্রকল্পটির অগ্রগতি ও প্রভাব তুলে ধরে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দুটি আলাদা সেশনের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল হক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী মোখলেছুর রহমান। এছাড়া প্রকল্পের সুবিধাভোগী, অংশীদার এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা এতে উপস্থিত ছিলেন।

সিলেটের লাক্কাতুরা চা বাগানের বৃষ্টি গোয়ালার কথায় উঠে আসে অনলাইনে কেনাকাটা করা ও সরকারি পরিষেবা ব্যবহারের বিভিন্ন বিষয় তিনি কীভাবে এ প্রকল্পের মাধ্যমে শিখেছেন। নতুন নতুন এসব দক্ষতা অর্জনের বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

ট্রান্সজেন্ডার নারী হিসেবে নিজের নানা চ্যালেঞ্জ এবং সামাজিকভাবে কটুক্তি ও লাঞ্ছনার শিকার হওয়ার বিষয়টি অনুষ্ঠানের একটি সেশনে তুলে ধরেন নারায়ণগঞ্জ থেকে আসা ২৩ বছর বয়সী নিয়াশা চৌধুরী মিম। তার জীবনে ইতিবাচক পরিবর্তনের সুযোগ করে দেয়ায় এসডিএসজিওয়াই প্রকল্পটি নিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, সমাজে তার মতো প্রান্তিক মানুষকে সহায়তা দিতে এ ধরণের আরো উদ্যোগ চালু করা হয়।

রাজশাহী থেকে আসা শ্রবণ ও বাক প্রতিবন্ধী আতিকুর রহমান জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি শিখতে পেরেছেন কীভাবে নিরাপদে ও কার্যকরভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। এই শিক্ষা তার খুব কাজে লেগেছে, জীবনটা অনেক সহজ হয়ে গেছে।

এই প্রকল্পের মাধ্যমে ই-কমার্সের ওপর প্রশিক্ষণ পেয়েছেন বলে জানান বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পাওয়া লালমনিরহাটের খুশি। এরপর তিনি অনলাইনে পোশাক বিক্রির ব্যবসা শুরু করেন যা এখন বেশ সম্ভবনাময়।

প্রাণঘাতী ক্যান্সারের কারণে আর কলেজে যেতে পারেননি গাইবান্ধার সীমা আখতার স্মৃতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই কাটত তার অলস সময়। এসময় রেডিও সারাবেলার মাধ্যমে তিনি অনলাইন বুলিং ও হয়রানি সম্পর্কে জানতে পারেন। এমন একটি কার্যকর প্রকল্প চালু করার জন্য গ্রামীণফোন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২৯ লাখ প্রান্তিক মানুষের ক্ষমতায়নে কাজ করেছে গ্রামীণফোন ও প্ল্যান

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ গড়তে সংকল্পবদ্ধ গ্রামীণফোন। প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও তরুণদের জন্য ডিজিটাল শিক্ষার বৈষম্য দূর করা, অনলাইন নিরাপত্তা জোরদার করা এবং নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে এই পদক্ষেপ।”

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস বলেন, “আজকের বিশ্বে তরুণদের বিশেষ করে মেয়েদের ক্ষমতায়নের জন্য ডিজিটাল দক্ষতা আবশ্যক। এই প্রকল্পের উদ্দেশ্য শুধু ইন্টারেনট ব্যবহার শেখানো নয়; বরং প্রত্যেককে এমন শিক্ষা ও দক্ষতা প্রদান করা যাতে সে ডিজিটাল স্পেসকে নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করতে পারেন।”

ডিজিটাল বৈষম্য রোধে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ডিজিটাল সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন। এই ধারা অব্যহত রাখতে সংকল্পবদ্ধ কোম্পানিটি।



বিষয়: #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে
সিলেটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি: ‘সিলটি পাঞ্চায়িত’-এর নতুন আন্দোলন
মূল্যস্ফীতির চাপে হবিগঞ্জ ও সিলেটে বাড়ি ভাড়া নিয়ে অস্থিরতা: সরকারি নীতিমালার কঠোর প্রয়োগের দাবি
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস