শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউনূস আদালতের সহানুভূতি পাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইউনূস আদালতের সহানুভূতি পাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী
৩৬৪ বার পঠিত
বুধবার ● ৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউনূস আদালতের সহানুভূতি পাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রী

ইউনূস আদালতের সহানুভূতি পাচ্ছেন: পররাষ্ট্রমন্ত্রীগ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আদালতের সহানুভূতি পাচ্ছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

৫ জুন, বুধবার সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকরা মূলত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের ব্যাপারে হাছান মাহমুদের মন্তব্য জানতে চান।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া যথাযথ আইনগতভাবে হবে। এছাড়া তিনি আদালতের সহানুভূতিও পাচ্ছেন।

এসময় ভারতের নির্বাচিত নতুন এনডিএ জোট ও গণতান্ত্রিক চর্চায় অবদান রাখার জন্য ভারতের জনগনকেও বিশেষ অভিনন্দন জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতীয় জনগণ গণতন্ত্রের অভিযাত্রাকে ধরে রেখেছে। এনডিএ জোট ভালো ফলাফল করেছে। এনডিএ জোটের নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গত ১০ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে কাজ করেছেন। সে কারণে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন উচ্চতা তৈরি হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারতের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।

ড. হাছান মাহমুদ বলেন, ভারতে সঙ্কট হলে সরকারি দলের সঙ্গে বিরোধী দল ভূমিকা রাখে। আমাদের এখানে বিরোধী দল কোনো ভূমিকা রাখে না।

এসময় মন্ত্রী ইন্ডিয়া জোটকেও অভিনন্দন জানান।

তিনি বলেন, বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখবে। বাংলাদেশের বিরোধীদলও সংসদে ভূমিকা রাখতে পারলে গনতান্ত্রিক চর্চা আরও জোরালো হত।

তিস্তা ইস্যু নিয়ে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ক্ষমতায় আছে। তবে রাজ্য সরকারের সঙ্গে বাংলাদেশ কাজ করে না। আমরা কাজ করি কেন্দ্রীয় সরকারের সঙ্গে। তবে পানির ন্যায্য হিস্যা পাওয়ার ক্ষেত্রে আমরা কাজ করবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতবর্ষের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে ভারতের সঙ্গে আমরা রক্তের বন্ধনে আবদ্ধ। এই মেয়াদে নতুন সরকারের সাথে সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিকতায় পৌঁছাবে। অপর দিকে চীন আমাদের উন্নয়নের অংশীদার। উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক খুব ভালো। এছাড়া এক দেশের সঙ্গে সম্পর্ক আরেক দেশের সম্পর্কে প্রভাব ফেলে না।



বিষয়: #  #



প্রধান সংবাদ থেকে আরও

ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত! এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার ৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার

আর্কাইভ

---
ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেফতার
সৌদির বৃহৎ তেল খনিতে ইরানের হামলা
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
এতেকাফের ফজিলত!
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
টানা জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ধরে রাখল ভারত
একই কাজে দ্বৈত বিল, দুদ‌কের তদন্ত শুরু
ইরানে আগ্রাসন: যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
৫ দেশ থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত-হাই কমিশনার প্রত্যাহার
বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’
ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম ১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
লিটারে ১৭ টাকা বাড়ল জেট ফুয়েলের দাম
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
সিলেট নগরীতে হঠাৎ বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন উদ্যোগ
কুমিল্লায় মন্দিরসহ ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ৪
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক
সিংড়ায় মাটির নিচে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
দেশে জ্বালানি তেলের অভাব নেই, ৯ মার্চ আরও আসছে: জ্বালানিমন্ত্রী