শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » জামালগঞ্জে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই : খোলা আকাশের নিচে দুই পরিবার
প্রথম পাতা » Default Category » জামালগঞ্জে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই : খোলা আকাশের নিচে দুই পরিবার
২২৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জামালগঞ্জে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই : খোলা আকাশের নিচে দুই পরিবার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই।
ঘর হারিয়ে অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে অবস্থান করেছেন। মঙ্গলবার রাত ৯ টায় উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের মো. হানিফ মিয়া এবং তার ভগ্নিপতি মো. রাশেদ মিয়ার ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জামালগঞ্জে অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই : খোলা আকাশের নিচে দুই পরিবার
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মো. মমিন মিয়া বলেন, বাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা ছুটে আসি। সবাই আগুন নেভানোর চেষ্টা করেও পারিনি। আগুনের তাপের কারনে আমরা কেউ কাছে যেতে পারিনি। এতে পরিবারগুলোর ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, স্বর্ণালংকারসহ কিছুই উদ্ধার করা যায়নি। এছাড়াও ২ টা গরু, ২ টা ছাগলসহ বাড়ির দলিল পুড়ে ছাই হয়ে গেছে। ১ হাজার টাকা নোটের প্রায় ৫ লক্ষ টাকা পুড়ে গেছে। তবে আংশিক কিছু পোড়া টাকা উদ্ধার করা হয়েছে। তবে এগুলো চালানো সম্ভব নয়। আমি দেশ বিদেশের স্বহৃদয়বান ব্যাক্তিবর্গের নিকট অনুরোধ করছি, সামর্থ অনুযায়ী সাহায্য করার জন্য।
ক্ষতিগ্রস্ত হানিফ মিয়া বলেন, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে জানিনা। আমার ঘরের বিদুৎতের লাইন ৬ মাস পূর্বে কেটে দিয়েছে। আমি সৌর বিদুৎ দিয়ে চলি। আমি আমার পরিবারসহ আমার ছেলের সাথে কুমিল্লা থাকি। আমার ভগ্নিপতি রাশেদ মিয়ার কোনো ঘর না থাকায় দুই বছর যাবত আমার ঘরে থাকে। কয়েকদিন আগে কুমিল্লা থেকে এসেছি। আমার ঘরটিতে থাকা ভগ্নিপতির সারা জীবনের রোজগার শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত রাশেদ মিয়ার স্ত্রী কান্না জড়িত কন্ঠে জানান, আমি আমার ছোট মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিলাম। আমার স্বামী আরেক বাচ্চাকে নিয়ে দোকানে গিয়েছিলেন। ঘরে কেউ না থাকায় কিভাবে আগুন লেগেছে জানিনা। হঠাৎ জানতে পারি আমার ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি হাসপাতাল থেকে এসে দেখি আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমার মেয়ের বিয়ে এবং বাড়ি কেনার জন্য ৫ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ গরু বাছুরসহ সব কিছু শেষ হয়ে গেছে। সারা জীবন কষ্ট করে যা রোজগার করেছিলাম তা এক মুহুর্তেই শেষ হয়ে গেলো। নিজের কোনো বাড়ি না থাকায় ভাসুরের ঘরে থাকতাম। এখন মেয়ের বিয়েও হলোনা, বাড়িও কেনা হলো না।
জামালগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট কমান্ডার বিজয় শিং জানান- খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিভাতে সক্ষম হয়েছি। আমরা আসার পূর্বেই ২ টি বসতঘরের ভিতরে থাকা সমস্ত মালমাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

এবিষয়ে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর জানান, দক্ষিণ কামলাবাজ গ্রামে হানিফ মিয়ার বাড়িতে আগুনে পুড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।



বিষয়: #  #


Default Category এর আরও খবর

দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
আমরা শিশু আমরা শিশু

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
দৌলতপুর বিএনপি’র প্রার্থী ধানের শীষ প্রতীকে রেজা আহমেদ বেসরকারি ভাবে বিজয়ী
বিএনপি ও তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
বাংলাদেশের জনগণ ও বিএনপিকে চীনের শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ
নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ: ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলেন যারা
নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের জয়
ভোটের দিন বিএনপি নেতা ও পোলিং কর্মকর্তাসহ ৯ জনের মৃত্যু
দেড় শতাধিক আসনে বিজয়ী বিএনপি
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান
নওগাঁ-৬ আসনে নির্বাচিত হলেন শেখ রেজাউল ইসলাম রেজু