বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-৯
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-৯
বুলবুল আহমেদ:-
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ সিলেটের একটি আভিযানিক দল গতকাল (১৩ নভেম্বর) আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটের সময়

সিলেট মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে (সিলেট কোতয়ালী থানায় গত (২৭ অক্টোবর) এফআইআর নং-৩৪/৪৭৩, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার শ্রীরামপুর গ্রামের মৃত নশিদ আলীর পুত্র
মতিউর রহমান (৫০)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #কর্পোরেশন #কাউন্সিলর #মতিউর #রহমান #সাবেক #সিটি #সিলেট










টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট 