বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুনামগঞ্জের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
সুনামগঞ্জের চাঞ্চল্যকর রায়হান হত্যা মামলার প্রধান আসামীসহ ২ জনকে জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
বুলবুল আহমেদ:-
গত ২৭ অক্টোবর ২০২৪ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭টার সময় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাউধরন গ্রামস্থ গ্রেফতারকৃত ১নং আসামীর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর পূর্ব বিরোধের জের ধরে ভিকটিমকে পেয়ে পথরোধ করে ১নং আসামীসহ অন্যান্য আসামীরা এলোপাথারিভাবে কিল, ঘুষি ও লাথি মেরে নিলাফুলা জখম করে। এতে, ১নং আসামী ধারালো অস্ত্র দ্বারা ভিকটিমের মাথার উপরিভাগে আঘাত করে মারাত্বক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ভিকটিমকে বাড়ীর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তার অবস্থা অবনতি হলে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে উক্ত ঘটনায় নিহতের মাতা বাদী হয়ে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। জগন্নাথপুর থানায় গত ৩ নভেম্বর ২০২৪ইংরেজী তারিখে একটি মামলা দায়ের করেন, মামলা নং ৩। ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪৫০৬(২)/৩০২/৩৪ পেনাল কোড১৮৬০।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ কোম্পানী গতকাল বুধবার (১৩ নভেম্বর) আনুমানিক ৪টা ২০ মিনিটের সময় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ইছগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে উপরোক্ত মামলার হত্যা মামলার প্রধান আসামীসহ ২জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সুহেল মিয়ার পুত্র শাওন মিয়া (১৯) ও কয়ছব আলীর মিয়ার পুত্র শহিদ মিয়া (২১)

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #জগন্নাথপুর #সুনামগঞ্জ




হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে
