শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১১ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন
প্রথম পাতা » বিশেষ » স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন
৪৩১ বার পঠিত
সোমবার ● ১১ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন

বজ্রকণ্ঠ নিউজঃ

[ঢাকা, ১১ নভেম্বর ২০২৪] প্রথমবারের মতো গ্রাহকদের সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় মাইজিপি অ্যাপের মাধ্যমে সহজেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সেবা প্রদান করতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ কোম্পানি গ্রামীণফোন। নতুন এই উদ্যোগ দেশের ডিজিটাল ব্যাংকিং খাতের অভিজ্ঞতাকে রূপান্তরিত করবে যার ফলে গ্রাহকরা তাদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা সুবিধা উপভোগ করতে পারবেন হাতের মুঠোয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি করলো গ্রামীণফোন

গ্রামীণফোনের ডিজিটাল প্ল্যাটফর্ম এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দক্ষতার সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন এই পার্টনারশিপ; যাতে উভয় প্রতিষ্ঠানের গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হয়। এর ফলে গ্রাহকদের ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া স্ট্রিমলাইন হবে এবং সেবা পাওয়ার ক্ষেত্রে সুবিধা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে; পাশাপাশি থাকছে সমন্বিত উদ্ভাবনী আইসিটি সল্যুশন ও উন্নত সেবার নিশ্চয়তা।

ঢাকার জিপি হাউসে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব চুক্তিটি সই করেন। এ সময় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পক্ষ থেকে এক্সিকিউটিভ ডিরেক্টর অব এমপ্লয়ি ব্যাংকিং সাব্বির আহমেদ, হেড অব আনসিকিউরড প্রোডাক্ট (সিসিপিএল) তৌফিক ইমাম, ডিরেক্টর অব পার্সোনাল ব্যাংকিং রুদাবা মুর্তাজা এবং হেড অব কনজ্যুমার ডিপোজিটস নাভিদ হাসান উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ ডিজিটাল অফিসার (সিডিও) সোলায়মান আলম এবং ডিরেক্টর ও হেড অব লার্জ অ্যাকাউন্টস এম. শাওন আজাদ ।

এই পার্টনারশিপ নিয়ে উৎসাহ প্রকাশ করে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশিদ বলেন, “ডিজিটাল সেবা আরো উন্নত করতে গ্রামীণফোন প্রতিশ্রুতিবদ্ধ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে এই উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। গ্রামীণফোনের মাইজিপি অ্যাপে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেবা যুক্ত করে ব্যাংকিং প্রক্রিয়াগুলো সহজ হবে যার ফলশ্রুতিতে আমরা আমাদের গ্রাহকদের জন্য আরও দ্রুত, নিরাপদ ও ব্যবহার-বান্ধব ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবো। ফলে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যে ও সুবিধামতো তাদের আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারবেন।”

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’র ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং লুৎফুল হাবিব বলেন, “ব্যাংকিং জগতে সবসময় উদ্ভাবনী সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর এবং আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে গ্রামীণফোনের সাথে আমাদের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই পার্টনারশিপ। একসাথে, গ্রাহকদের জন্য ডিজিটাল ব্যাংকিং অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছি আমরা।”



বিষয়: #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি। সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ
দৌলতপুর সীমান্ত বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য উদ্ধার
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার