শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটের কোম্পানীগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
সিলেটের কোম্পানীগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি ইকবালকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব-৯
বুলবুল আহমেদ:-

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) আনুমানিক ৯টা ৪৫ মিনিটের সময় সিলেটের জালালাবাদ থানার মদিনা মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে (গত ২৬ আগষ্ট সিলেটের কোতয়ালী থানায় এফআইআর নং-২৭/৩৮২, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও কোম্পানীগঞ্জ থানার ইসলামপুর গ্রামের আব্দুল মালেক আমিনের পুত্র ইকবাল হোসেন (৪৫)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #কোম্পানীগঞ্জ #যুবলীগ #সিলেটে










রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ 