মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে আওয়ামীলীগ-যুবলীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
রাণীনগরে আওয়ামীলীগ-যুবলীগের তিন নেতা-কর্মী গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :

নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ-যুবলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরণ মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,গত ২৪আগষ্ট রাতে রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা,ভাংচুর ও আগুন ধরে দেয়ার অভিযোগে বর্তমান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন ৫৬জনের বিরুদ্ধে এজাহারনামীয় এবং আরো ৫০/৬০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী যুবলীগ নেতা উপজেলার বিষ্ণপুর গ্রামের হারুনুর রশিদ হিরু (৪০)কে মঙ্গলবার দুপুরে সদরের রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে একই মামলায় আওয়ামীলীগ নেতা উপজেলার মঙ্গলপাড়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং এঘটনার সাথে জরিত সন্দেহে উপজেলার পাকুড়িয়া গ্রামের ফজলু আকন্দের ছেলে যুবলীগ নেতা আব্দুর রউফ বিদ্যুৎ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বিষয়: #আওয়ামীলীগ #কর্মী #গ্রেফতার #রাণীনগর










বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার 