সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় নৌবাহিনীর অভিযানে চার কেজি গাঁজা জব্দ
মোংলায় নৌবাহিনীর অভিযানে চার কেজি গাঁজা জব্দ
মনির হোসেন, মোংলা, বজ্রকণ্ঠ নিউজঃ

বাংলাদেশ নৌবাহিনী মোংলা কন্টিনজেন্টের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ কেজি ১১০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
৩ নভেম্বর রবিবার দিবাগত রাত ৯টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কুমারখালি ব্রিজ সংলগ্ন এলাকার ইদ্রিস আলীর দোকানে অভিযান চালায় নৌবাহিনীর সদস্যরা।
অভিযান চলাকালীন নৌবাহিনী সদস্যদের উপস্থিতি দেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী মাসুম। ঘটনাস্থল থেকে ৪ কেজি ১১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
রবিবার রাতে জব্দ করা গাঁজা মোংলা থানায় হস্তান্তর করে নৌবাহিনী। উলেখ্য, সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
বিষয়: #অভিযান #কেজি #গাঁজা #চার #জব্দ #নৌবাহিনী #মোংলা










এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল 