সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
মনির হোসেন , বজ্রকণ্ঠ নিউজ ::

কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল এবং বাংলাদেশ পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন বেলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল আমিন (২১)।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ৪ নভেম্বর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রসী কর্মকান্ড দমনে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৪ নভেম্বর সোমবার দ রাত আড়াইটা থেকে ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড ও পুলিশের একটি অপারেশন দল। এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্য কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরি, ১টি চাপাতি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন যাবত বোলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজী, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিলো। এছাড়াও আটককৃত বোলয়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
ক্যাপশানঃ
কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি অপারেশন দল এবং বাংলাদেশ পুলিশের টহল টিম ৪ নভেম্বর সোমবার রাতে গোপন
সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ জনকে আটক করেছে।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #কোস্টগার্ড #ভোলা #যৌথ #সন্ত্রাসী










মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ 