শিরোনাম:
●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক ●   দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড ●   যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ●   মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য ●   দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি ●   খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির ●   যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার ●   হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম ●   দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড ●   কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস ●   সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক! ●   বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
ঢাকা, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » বিশেষ » সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ পরিণত করতে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » বিশেষ » সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ পরিণত করতে সংবাদ সম্মেলন
৬০৬ বার পঠিত
রবিবার ● ২৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ পরিণত করতে সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম, সিলেট।
সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ পরিণত করতে সংবাদ সম্মেলন
‘‘সিলেটী প্রবাসীরা বাঁচলে সিলেট বাঁচবে, প্রবাসীরা দুর্ভোগে পড়লে, সিলেটবাসীরা দুর্ভোগে পড়ব’’ এই স্লোগানকে সামনে রেখে ২৬ অক্টোবর ২০২৪, শনিবার সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে ৯ দফা দাবীতে ‘‘সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’’ এর যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিলেটী আওয়াজ এর আহবায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, মুফতি আতাউর রহমান চৌধুরী, সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহবায়ক হাজী শওকত আলী, ক্যাম্পেইন কমিটি ইউকে’র সদস্য সচিব আলহাজ্ব এম এ রব, সিলটী আওয়াজ সৌদি আরব কমিটির আহবায়ক মোহাম্মদ আলহাজ্ব কাপ্তান হোসেন, সিলটী আওয়াজ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এম এ মতিন, ফ্রান্স বিএনপি নেতা হাজী হাবিব, সিলটী আওয়াজ কেন্দ্রীয় কমিটির প্রচার সচিব শহিদুল ইসলাম, সাংবাদিক প্রিন্স বাহার চৌধুরী, সিলটী আওয়াজ মৌলভীবাজর শাখার সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুস সালাম, দপ্তর সচিব মোশারফ হোসেন খান প্রমূখ।

দাবীতে সমূহ: ১) ওসমানী বিমানবন্দরকে আধুনিক সুযোগ সুবিধাসহ পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতেই হবে।২) বাংলাদেশের জাতীয় এয়ারলাইন বিমান বাংলাদেশের পাশাপাশি বৃটিশ, তুরস্ক, কাতার, আমিরাত, দুবাই, ওমান, প্যান আম, সৌদিআরব সহ অন্যান্য দেশের ফ্লাইট চালু করতেই হবে।৩) ওসমানী বিমানবন্দরের নতুন টার্মিনালের কাজ দ্রুত সম্পন্ন করতেই হবে। ৪) বাংলাদেশ বিমানের ভাড়া হ্রাস করতে হবে এবং ঢাকা ও সিলেটের মধ্যে বিমানের ভাড়ার অস্বাভাবিক পার্থক্য দূর করতেই হবে। ৫) ওসমানী ও শাহজালাল বিমানবন্দরে কাষ্টমস ও ইমিগ্রেশন সেকশনে প্রবাসী যাত্রীদের অহেতুক হয়রানী বন্ধ করতেই হবে। ৬) ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গরুপে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতেই হবে। ৭) সিলেটের গ্যাস, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে সংযোগ অনুমতি প্রদান করতেই হবে। ৮) ঢাকা-চট্টগ্রামের মতো সিলেট টু আখাউড়া নতুন ডাবল রেললাইন নির্মাণ করতেই হবে। ৯) সিলেট টু ঢাকা মহাসড়কের ৬ লাইনের কাজ দ্রুত সম্পন্ন করতেই হবে।

সাংবাদিকদের উদ্দেশ্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর নামে মাত্র আন্তর্জাতিক হলেও কাজে এখনো আন্তর্জাতিক হয়নি। একমাত্র বিমান ছাড়া অন্য কোন এয়ারলাইন্সকে ওসমানী বিমানবন্দরে নামতে দেয়া হচ্ছেনা। অথচ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি সপ্তাহে বিমান ছাড়াও ৭টি বিদেশী এয়ারলাইন্সের ফ্লাইট উঠানামা করছে। বাংলাদেশ সরকার ও সিভিল এভিয়েশন অথোরিটি সিলেটবাসীর সাথে ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করছে, যা নিন্দনীয় এবং দুঃখজনক ।

বাংলাদেশ বিমানের শতকরা ৯৫ ভাগ যাত্রী সিলেট অঞ্চলের। বিমানের বেশীরভাগ যাত্রী সিলেটী হওয়ায় সিলেটীদের জিম্মি করে বিমানের রিটার্ন ভাড়া লন্ডন থেকে সিলেট পর্যন্ত কখনো ১৫০০, কখনো ১২০০, কখনো ১৮০০ পাউন্ড পর্যন্ত নির্ধারণ করা হয়ে থাকে। অথচ সমান ফ্লাইটে ঢাকার যাত্রীদের জন্য ৮০০ পাউন্ড ভাড়া নেয়া হয়। এটা প্রবাসী সিলেটবাসীর প্রতি আক্রোশমূলক এবং অভিনব বৈষম্য। যার ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটীরা তাদের ছেলে মেয়েসহ পরিবারের সবাইকে নিয়ে এক সাথে স্বদেশে আসতে পারেন না অতিরিক্ত ভাড়ার কারণে।

অতীতের সরকার সিলেটবাসীর উপরোক্ত সমস্যার সমাধানে ব্যর্থ হয়েছেন। আমাদের নতুন প্রজন্ম সন্তানেরা বিদেশী এয়ারলাইন্সের ভাড়া কম থাকার কারণে বাংলাদেশে না এসে তুরস্ক, মরক্কো, মিশর ও ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে হলিডেতে যাচ্ছে। ফলে আমাদের সন্তানেরা স্বদেশমুখী হচ্ছেনা-বাপদাদার ভিটে-মাটিতে, এতে বাংলাদেশ সরকার ও বিরাট অংকের আয় থেকে বঞ্চিত হচ্ছেন।

সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার জন্য ১৯৯১ সালে ‘ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটি’ গঠন করে তৎকালীন বিএনপি শাসনামলে সরকারের নিকট জোর দাবি জানানো হয় । ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নে সিলেটের কৃতিসন্তান বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, বিশ্বব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী সিলেট বিভাগের রুপকার মরহুম এম. সাইফুর রহমান এর অবদান সিলেটবাসী কৃজ্ঞতার সাথে স্মরণ রাখবে ।

এদিকে ওসমানী বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণের কাজ তিন বছর মেয়াদে শুরু হয়েছিল ২০২০ সালের অক্টোবর মাসে। বিগত চার বছরে কাজ হয়েছে মাত্র শতকরা ২২ ভাগ। অথচ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ ২০২০ সালের জানুয়ারী মাসে তিন বছর মেয়াদে শুরু হয়ে তা শেষ করে সদ্য সাবেক সরকার তা উদ্বোধন করেছেন। এটাও সিলেটবাসীর প্রতি আরেকটি ঈর্ষান্বিত বৈষম্যমূলক আচরণ বলে আমরা মনে করি ।
ওসমানী বিমানবন্দরে প্রবাসী বিমান যাত্রীদের হয়রানী এখনো কমেনি। আন্তর্জাতিক মানের কোন সেবা নেই এখানে । বিমানের চেক ইন কাউন্টারে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির শিকার হয়ে থাকেন ।

পরিশেষে সকল সাংবাদিক ভাই/বোনদের ধন্যবাদ ও কৃজ্ঞতা জানিয়ে উক্ত সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করেন।

আগামী ১ লা নভেম্বর ২০২৪ ইং শুক্রবার বাদ জুম’আ সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে ‘‘সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট’’ এর যৌথ উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ ​ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর ​জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে? কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়! কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
​৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১