শুক্রবার ● ২৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট- র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে ১টি লাইসেন্সবিহীন বিদেশী রিভলবার’সহ ১জন গ্রেফতার
সিলেট- র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে ১টি লাইসেন্সবিহীন বিদেশী রিভলবার’সহ ১জন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি:-
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন ভোগলা ইউপিস্থ ইদুকোনা বাজারের জনৈক সোহেল মিয়ার ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ১টি লাইসেন্সবিহীন বিদেশী রিভলবার’সহ ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তি, সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার ইদুকোনা গ্রামের রুস্তমপুর আলীর পুত্র আবু বক্কর সিদ্দিক (২৪)।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামীর বিরুদ্ধে The Arms Act 1878 এর ১৯-অ ধারায় এজাহার দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র (আগ্নেয়াস্ত্র) এর বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।
বিষয়: #র্যাব #সিলেট










২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড 