শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
সিলেটে ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত
“নতুন প্রজন্মকে বইমুখী করতে বইমেলা আয়োজন অব্যাহত রাখতে হবে” - রেজাউল হাসান কয়েস লোদী
নিজস্ব প্রতিবেদক::
![]()
কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা মঞ্চে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলাটির পর্দা নামে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বই মানুষের জ্ঞান ও মননের প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্ব ও বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল ও দৈনিক কাজিরবাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহার।
এদিকে, বইমেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড অর্জন করে মাছরাঙা প্রকাশনী, বাবুই প্রকাশনী এবং অক্ষরবৃত্ত প্রকাশনী। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
উল্লেখ্য, ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলায় প্রতিদিনই ছিল সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক নানা আয়োজন, যা পাঠক-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
বিষয়: #জিয়া #দিনব্যাপী #শহীদ #সিলেট










সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পুরস্কার বিতরণ
সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ওসমানী বিমানবন্দরে মাহফুজা হান্নান এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
সিলেট অঞ্চল জামায়াতের উপজেলা-থানা দায়িত্বশীল সমাবেশ
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
মাসুদ সভাপতি এবং রেজওয়ানুল সাঃ সম্পাদক বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন
সিলেটে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের নবীন আইনজীবী সংবর্ধনা 