সোমবার ● ১৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » দৌলতপুরের৷ পদ্মা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দৌলতপুরের৷ পদ্মা নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খন্দকার জালাল উদ্দীন:

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। (১২অক্টোবর) শনিবার সন্ধ্যায় উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীর চর এলাকা থেকে পাবনা নৌ পুলিশ লাশটি উদ্ধার করে। পাবনা লক্ষ্মীকু-া নৌ পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, কুষ্টিয়া ও পাবনার মাঝ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা ওই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০/১৫ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক ৫০ বছর। এ সময় তিনি আরও বলেন, ‘আমরা এখনো লাশের পরিচয় পাইনি। লাশের পরনে কালো টিশার্ট ও চেক লুঙ্গি ছিল। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, লাশটি পাবনা নৌ পুলিশের সদস্যরা উদ্ধার করেছে।
বিষয়: #উদ্ধার #লাশ










মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি? 