শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ধর্ম » জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন
প্রথম পাতা » ধর্ম » জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন
২৫৮ বার পঠিত
বুধবার ● ৯ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শন

জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূজা মন্ডপ পরিদর্শননিজস্ব সংবাদ :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীবৃন্দের উদ্যোগে বিভিন্ন মন্দিরে পরিদর্শন করা হয়। এসময়ে তারা সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং স্বতঃস্ফূর্তভাবে পূজা উদযাপন করতে সকলকে উদ্বুদ্ধ করেন। গত চার অক্টোবর থেকে জুড়ী উপজেলার বিভিন্ন প্রান্তের যৌথ (সামাজিক প্রতিষ্ঠান) ও পারিবারিক মন্ডপসমূহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এসময়ে তারা পরিদর্শনকৃত প্রতিটি মন্দিরের পরিচালনা কমিটির সদস্যদের সাথে প্রাসঙ্গিক নানান বিষয়ে আলাপ করেন এবং যথাসাধ্য পাশে থাকবার অঙ্গীকার করেন। বিপ্লবকে সুসংহত রাখতে, একটি বৈষম্যমুক্ত সম্প্রীতির বাংলাদেশ গড়তে এবং রাষ্ট্রের যৌক্তিক সংস্কারে সনাতনী সম্প্রদায়কেও পাশে থাকার অনুরোধ করেন। এ সময়ে তারা পূজার নানান তথ্য সরবরাহ এবং প্রাসঙ্গিক প্রয়োজনে ইনফো সেল হিসেবে ০১৭২০-০৬২১৯৭ নাম্বারটি প্রদান করেন। ধারাবাহিক পরিদর্শন কর্মসূচিটি পরিচালনা করেন ওসমান গনি, টিআর রাজিন, মাহদি হাসান রাফী, নাঈম আহমদ, রিয়াদ রহমান, সুবিক পাল, আল মুর্শেদ, সায়মন খান প্রমুখ।





আর্কাইভ

--- --- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
হবিগঞ্জে সর্বস্হতরের শিল্পীদের নিয়ে নির্বাচনী প্রচারণা ধানের শিষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ
শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি
মোংলায় নৌবাহিনী ও পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
ঢাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
র‍্যাবের নাম বদলে এসআইএফ
নাটোরে এনসিপির নির্বাচনী পদযাত্রায় হাতাহাতি
নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান
৫ আগস্টের পর বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছেন, আপনারা গোলাম
ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি
সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন বন্ধ করতে হবে