সোমবার ● ৩ জুন ২০২৪
প্রথম পাতা » বিনোদন » ইউটিউবে ফের শীর্ষে মিস্টার বিস্ট
ইউটিউবে ফের শীর্ষে মিস্টার বিস্ট
ইউটিউবে ফের সর্বাধিক সাবস্ক্রাইবার অর্জন করেছেন ‘মিস্টারবিস্ট’-খ্যাত জিমি ডোনাল্ডসন। বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা ২৬৬ মিলিয়ন।
মার্কিন এই ইউটিউবার ভিডিও দেখার প্ল্যাটফর্মটিতে সাবস্ক্রাইবারের হিসাবে মিউজিক কোম্পানি টি-সিরিজকে টপকে শীর্ষে চলে এসেছেন।
২৬ বছর বয়সী ইউটিউবার জিমি ডোনাল্ডসন রবিবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তার এই অর্জনের কথা শেয়ার করেছেন।
ওই পোস্টে মিস্টারবিস্ট লিখেছেন: ‘ছয় বছর পরে আমরা অবশেষে ফিডাইফি’র প্রতিশোধ নিয়েছি।’
এই সপ্তাহের শুরুতে এক সাক্ষাৎকারেও তিনি টি-সিরিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ফিডাইফিকে করা সমর্থন করার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
২০১৮ সালে টি-সিরিজের সঙ্গে সাবস্ক্রাইবার সংখ্যা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ফিডাইফি’র। এ নিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়েছিল নেট দুনিয়ায়। মিস্টারবিস্ট প্রকাশ্যেই তখন ফিডাইফির পক্ষ নিয়েছিল। এরপর ২০১৯ সাল থেকেই সাবস্ক্রাইবারের শীর্ষ স্থানে ছিল টি-সিরিজ।
গত মাসে মিস্টার বিস্ট টি-সিরিজের ব্যবস্থাপনা পরিচালক ভূষণ কুমারকে এক বক্সিং ম্যাচ খেলার আমন্ত্রণ জানান। ওই সময় টি-সিরিজের সঙ্গে মিস্টার বিস্টের চ্যানেলের সাবস্ক্রাইবারের শীর্ষে ওঠার প্রতিযোগিতা চলছিল। পিউডিপাই গেমিং কনটেন্ট পোস্ট করতেন। মিস্টার বিস্ট নানা জনহিতকর কাজ পোস্ট করে থাকেন। পিউডিপাই ২০১৭ সালে টি-সিরিজকে ছাড়িয়ে যায়। কিন্তু নাৎসি সংযোগের কথা বলে ডিজনি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ২০২০ সালে ইউটিউব ছেড়ে দেন পিউডিপাই। মিস্টার বিস্ট অবশ্য পিউডিপাইকে সমর্থন করে আসছেন।
বিষয়: #ইউটিউব #বিস্ট #মিস্টার #শীর্ষ










নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ
“কাচের আয়না”য় নতুন আবেগ-বন্যা তালুকদারের কণ্ঠে গান, ‘আতরবিবি লেন’ সিনেমাতেও চমক
মাদক মামলায় জড়িয়ে থমকে যায় নায়িকার ক্যারিয়ার 