শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি, ওরা আমাদের দেশের’
‘আন্দোলনে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি, ওরা আমাদের দেশের’
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

নৌপরিবহন, বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র আন্দোলনের সময় পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি যে, ওরা আমাদের দেশের পুলিশ।
তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশের বন্দুক কীভাবে সিভিল পোশাকের মানুষের হাতে গেলো? ৭.৬২ রাইফেল তারা কোথায় পেলো?
তিনি আরও বললেন, এসব বিষয়ে তদন্ত হওয়ার কথা আগেও বলেছি। এখন সে দায়িত্বে না থাকলেও আমি যথাসম্ভব চেষ্টা করবো।
২৮ সেপ্টেম্বর, শনিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ (সিজিএস) আয়োজিত সংলাপে তিনি এ প্রশ্ন তুলেন।
পুলিশে সংস্কারের বিষয়ে এ উপদেষ্টা বলেন, অবশ্যই সংস্কার প্রয়োজন। তারা নিজেরাও সেটা চাচ্ছে৷ এজন্য পুলিশ কমিশন করতে হবে। পুলিশকে যদি মানুষের বন্ধু বানাতে হয়, তবে সংস্কার করতেই হবে৷
গণঅভ্যুত্থানে হতাহতদের পূর্ণ তালিকা করতে খানিক সময় লাগবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে ‘জাহাজ ও বন্দর মন্ত্রণালয়’ করার প্রস্তাব দেবেন বলেও জানিয়েছেন তিনি।
বিষয়: #আন্দোলন #কর্মকাণ্ড #পুলিশ










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 