শনিবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে: পরিবেশ উপদেষ্টা
ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে: পরিবেশ উপদেষ্টা
বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

ঢাকার কোনো নগর দর্শন নেই। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। মাত্র ৪ শতাংশ জলাশয় আছে ঢাকায়। এটা খুবই বিপজ্জনক। তাই ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। এখন না করতে পারলে আর পারা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
২৮ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর আগারগাঁও বন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশ স্বাধীনের পর ঢাকা মহানগরী নিয়ে কেউ ভেবেছে কি না, জানা নেই। ঢাকায় কতটি খাল-জলাশয় আছে তা নির্ধারণ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা ভাবছি। এখন কোনো কর্মপরিকল্পনা নেই, তাই এটি জরুরি।
তিনি আরও বলেন, জলাশয় ফিরিয়ে আনা খুব সহজ ছিল না। জলাশয় ভরাট বন্ধ করার উদ্যোগ না নিয়ে লেকসিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বিষয়: #ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে: পরিবেশ উপদেষ্টা










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 