সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী
হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে : মোমিন মেহেদী
বজ্রকণ্ঠ নিউজ ::

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, হাসিনা আমলের চেয়েও দুর্নীতি বেশি হচ্ছে। ছাত্র-যুব-জনতার অধিকার হরণ হচ্ছে প্রতিনিয়ত। তিনি নতুনধারা বাংলাদেশ এনডিবির সহযোগি সংগঠন জাতীয় মহিলাধারার আয়োজনে ‘নারী নেতৃত্ব কোনপথে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ২২ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিজয় মিলনায়তনে জাতীয় মহিলাধারার যুগ্ম আহবায়ক ইভা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার ডা. রাশেদা বেগম ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বক্তব্য রাখেন ফারজানা আক্তার, রহিমা আক্তার মৌসুমী, মালিহা আক্তার প্রমুখ। এসময় বক্তারা আরো বলেন, নারী নেতৃত্বকে কোনঠাসা করার চেষ্টা চলছে ছাত্র-যুব-জনতার বিজয়ের পর থেকে। কিন্তু কেন? আগে তো বলা হতো নারীরা রাজপথে থাকলে বিজয় আসবে আর এখন বলা হচ্ছে নারীদেরকে রাজপথে প্রয়োজন নেই। এমন নারী বিদ্বেষের হাত থেকে নারী সমাজকে বাঁচাতে নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় মহিলাধারা যৌথভাবে কাজ করবে বলে জানান নতুনধারার রাজনীতিকগণ।
বিষয়: #হাসিনা










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 