শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » ওবায়দুল কাদেরকে বলব আমার বাসায় থাকার জন্য আসেন! -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রথম পাতা » Draft » ওবায়দুল কাদেরকে বলব আমার বাসায় থাকার জন্য আসেন! -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৩৫৭ বার পঠিত
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওবায়দুল কাদেরকে বলব আমার বাসায় থাকার জন্য আসেন! -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কামরুল হাসান,ঠাকুরগাঁও প্রতিনিধি :
ওবায়দুল কাদেরকে বলব আমার বাসায় থাকার জন্য আসেন! -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সব সময় বলতেন না, খেলা হবে, আজ উনি কোথায়? ৫ তারিখ আমাকে বিদ্রুপ করে বলেছিলেন আমরা পালাবো না। আর বলেছিলেন ফখরুল সাহেব আপনার বাড়িতে কি থাকতে দিবেন? এখন তাকে আমি বলব, আমার বাসায় আসেন। কোথায় চলে গেছেন। আপনি কোথায় আছেন দেশবাসী জানে না। আপনাকে ভারতে পালাতে হয়েছে। আপনি এই দেশের নেতা কিন্তু পালেতে হয়েছে, কারন আপনি এই দেশের মানুষের বিপরীতে কাজ করেছেন।
তিনি গতকাল বুধবার দুপুরে হরিপুর ঈদগাহ ময়দানে হরিপুর উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হরিপুরবাসীর সাথে সম্পর্ক দির্ঘদিনের উল্লেখ করে তিনি বলেন, একসময় এ এলাকাগুলিতে বিএনপির মানুষজন কম ছিলেন। বেশ কয়েকজন আছেন, তাদের মাধ্যমে ধীরে ধীরে বিএনপি শক্তিশালী হয়। অনেক অত্যাচার অনাচার সত্তেও যারা বর্তমানে কমিটিতে আছেন, যারা আগেও ছিলেন তাদের আমি ধন্যবাদ জানাই। জালিম ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৬ বছর আমাদের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। এই এলাকার অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। সেই অবস্থার পরিসমাপ্তি হয়েছে। যেই হাসিনা একজন প্রতাপশালী নেতা হয়ে গেছিলেন। আজ পরাজিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের কারনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যখন তিনি চলে যান তার আগে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসছিলেন গণভবনে। ওই সময় তিনি তাড়াহুড়ো করে হেলিকাপ্টারে করে পাশের দেশ ভারতে পালিয়ে যান। এ বিষয়ে একটি কথা রয়েছে, যে সোমা লংঘন করিও না, করলে আল্লাহ তায়ালা তালহে ক্ষমা করেন না। আল্লাহ যাকে খুশি এম,পি বানান, মন্ত্রী বানান, সম্রাট বানান, রাষ্ট্রপতি বানান, আবার যে কোন সময় তাকে ফকির বানিয়ে দেন। আজকে দেখেন শেখ হাসিনা ভারতে গিয়ে খুব করুন অবস্থার মধ্যে পরেছেন। যারা কিনা দাপটের সাথে আনাদের শাষন করতো, জুলুম-নির্যাতন করতো, জমি নিয়ে নিত, ব্যবসা নিয়ে নিত, কাউকে কিছু করতে দিত না। আজকে তারা জেলের ভেতরে চলে গেছেন। আমাদের ঠাকুরগাঁওয়ের ছেলেদের নামেও অনেক মামলা দিয়ে তাদের কারাগারে রাখা হয়েছে, তার পরও কেউ সত্যের পথ ছেড়ে যায়নি। ৫ তারিখে তারা পালিয়ে গেলেন। এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম; যে আল্লাজর নির্দেশের বাহিরে কিছু হয় না। এখন কি গল্প বের হয়ে আসছে, আয়নাঘর বের হয়েছে। আগে সেই আয়নাঘরে বিএনপি, জামায়াত, ছাত্রদের নিয়ে আটকিয়ে নির্যাতন করেছে। আর এছাড়াও অনেকের এখন অবধি খবরও পাওয়া যাচ্ছে না। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার আন্দোলনের ফলে ফ্যাসিস্ট, খুনী সরকারের পতন হয়েছে। অসংখ্য ছাত্র দের পংগু হতে হয়েছে, অনেক কে হত্যা করেছে। যাক আজ আমরা সাধীন। তবে এই সাধীনতা রক্ষা করতে হলে আওয়ামীলীগের মত হলে হবে না। সকলকে জনগনের জন্য কাজ করতে হবে। নেতা কর্মীদের প্রতি অনুরোধ থাকবে কোন ধরনের অন্যায় কাজের সাথে জড়াবেন না। হিন্দু সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। নতুন সরকার আছে, তারাও বলেছে যে কিছু কিছু কাজ আওয়ামীলীগ খুব করাপ করে গেছে, যেমন মানুষের ভোটের আধিকার ছিল না, কেউ দিতে পারেনি। সেই জিনিসগুলি ঠিক করতে সময় দিতে হবে। তাই সরকারকে আমরা সেই সময় টুকু দিতে চাই। তারা নিরপেক্ষ, আমাদের উচিত তাদের সহযোগিতা করা। আসুন আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করি। দেশ নেত্রী বগম খালেদা জিয়া দেষের জন্য অনেক করেছেন, তিনি অসুস্থ। আমরা তার সুস্থতার জন্য আমরা দুয়া করি, আল্লাহ তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন।
জনসভায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সদস্য জেড মর্তুজা তুলাসহ অন্যান্য নেতৃবৃন্দ।



বিষয়: #  #  #  #



Draft থেকে আরও

মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যা
ইরান আর আগের সেই ইরান নেই: নেতানিয়াহু
হবিগঞ্জের রেমা-কালেঙ্গা ও সাতছড়ি জাতীয় বন্যপ্রাণী অভ্যয়ারণ্য থেকে সিন্ডিকেট করে গাছ পাচার
সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক
রাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহ
রাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনও
দৌলতপুর বিলগাতুয়া গ্রামে ভারতীয় সীমান্ত ঘেঁষা মাথাভাঙা নদী থেকে এক নারীর বিকৃত মরদেহ উদ্ধার
বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশসহ ১৬ দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু
মার্চের প্রথম ১১ দিনে রেমিট্যান্স বেড়েছে ৪৪ শতাংশ
সংসদে রাষ্ট্রপতিকে ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন বিরোধীদলের
রাজনৈতিক-প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হবে সংসদ : স্পিকার
মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাস
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত স্থগিত
সংসদ অধিবেশনে ড. ইউনূস, জুবায়দা ও জাইমা রহমান
বিএনপি থেকে ডেপুটি স্পিকার কায়সার কামালের পদত্যাগ
বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ : বিকল্পভাবে বিক্রিই সমাধান
বিদেশে আইনি লড়াই ও দেশে দুর্নীতির পাহাড়: চাপের মুখে আওয়ামী লীগ
গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান: বিপুল ইয়াবা ও নগদ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক