শিরোনাম:
●   হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ●   নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ ●   রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার ●   রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ ●   দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত ! ●   হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ ●   বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম ●   মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ●   রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২ ●   দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Draft » নার্সের হাতে ডেলিভারি, চার নবজাতকের মৃত্যু
প্রথম পাতা » Draft » নার্সের হাতে ডেলিভারি, চার নবজাতকের মৃত্যু
৩৪০ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নার্সের হাতে ডেলিভারি, চার নবজাতকের মৃত্যু

বজ্রকণ্ঠ নিউজঃ
নার্সের হাতে ডেলিভারি, চার নবজাতকের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে নার্স দিয়ে সন্তান প্রসব করার সময় একই দিনে চারজন নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, নার্স দিয়ে সন্তান প্রসব করানো ও ভুল চিকিৎসার কারণেই চারজন নবজাতক মারা গেছে। গত ১৫ই সেপ্টেম্বর উপজেলার ফতেপুর বাজারে ‘ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

সরেজমিন অনুসন্ধানে কথা হয় গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাতির কান্দি গ্রামের বাসিন্দা আরিফ উদ্দিন ও সেলিনা বেগম দম্পতির সাথে, আরিফ বলেন, ১৫ই সেপ্টেম্বর রাতে তার স্ত্রী সেলিনা বেগমের প্রসব বেদনা উঠলে তাৎক্ষণিক পার্শ্ববর্তী ফতেপুর বাজারে অবস্থিত ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারে স্ত্রীকে নিয়ে যান। যাওয়ার পর নয় হাজার টাকা চুক্তিতে নরমাল ডেলিভারির জন্য আশ্বস্ত করেন সেখানে কর্মরত নার্স সানজিদা আক্তার। তার কথামত রাজি হোন আরিফ সেলিনা দম্পতি। সেখানে রাত্রি যাপনের পর ১৬ সেপ্টেম্বর ভোরে সেলিনার কোলে জন্ম নেয় একটি মৃত ছেলে সন্তান। তার পর নয় হাজার টাকা পরিশোধ করে মেডিকেল ত্যাগ করতে বলা হয়। কিন্তু টাকা পরিশোধে অপারগতা প্রকাশ করলে নানা কথা শুনতে হয় আরিফকে। অবশেষে বাধ্য হয়ে টাকা পরিশোধ করেই স্ত্রী ও মৃত সন্তানকে নিয়ে ডায়াগনস্টিক সেন্টার ত্যাগ করেন আরিফ।

উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের দারিখাই গ্রামের বাসিন্দা নুর আহমদ এর স্ত্রী নুর জাহান বেগমকে নিয়ে তার বাবা হাতির কান্দি গ্রামের মানিক মিয়া ১৫ ই সেপ্টেম্বর ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারে যান। সেখানে গেলে কর্তব্যরত নার্স সানজিদা আক্তার তাদেরকে ভর্তি হতে বলেন। এবং ১৫ হাজার টাকা চুক্তিতে নরমাল ডেলিভারিতে আশ্বস্ত করেন। সানজিদার কথামত ডেলিভারি করাতে রাজি হলে নুর জাহান বেগমও ওই রাতে একটি মৃত নবজাতক প্রসব করেন। পরে নুর জাহান এর পিতা মানিক মিয়াকেও টাকার জন্য চাপ দিয়ে টাকা আদায় করা হয়।

উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণগাছ গ্রামের বাসিন্দা কুতুব উদ্দিন-সেফালী দম্পতি। ১৫ সেপ্টেম্বর সেফালীর প্রসব বেদনা উঠলে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয় ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার ফতেপুরে। সেখানে নিয়ে গেলে নার্স সানজিদা তাকেও ভর্তি করার কথা বলেন। এবং তাদেরকে ৭ হাজার টাকার চুক্তিতে নরমাল ডেলিভারিতে আশ্বস্ত করেন। সানজিদার কথায় আশ্বস্ত হয়ে চিকিৎসা করাতে রাজি হলে রাত ১০ টায় সেফালীর কোলে একটি মেয়ে সন্তানের জন্ম হয়। জন্মের ঠিক দুই ঘন্টা পর সেই নবজাতকেরও মৃত্যু হয়। পরে চুক্তিকৃত ৭ হাজার টাকা পরিশোধ করে ডায়াগনস্টিক সেন্টার ত্যাগ করেন কুতুব।

উপজেলার ফতেপুর ইউনিয়নের বড়গুল গ্রামের বাসিন্দা আলমগীর-রাজিয়া দম্পতি। গত ১৫ ই সেপ্টেম্বর রাজিয়ার প্রসব বেদনা উঠলে তাকে ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান স্বামী আলমগীর হোসেন। সেখানে যাওয়ার পর নার্স সানজিদা আক্তার তাদেরকেও ১৫ হাজার টাকা চুক্তিতে নরমাল ডেলিভারিতে আশ্বস্ত করেন। সানজিদার কথামত ডেলিভারি করাতে রাজি হলে রাজিয়া প্রসব করেন একটি মৃত মেয়ে সন্তান। পরে তাদের কাছ থেকে ১৫ হাজার টাকা আদায় করে ছাড় দেয় ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।

হাতির কান্দি গ্রামের বাসিন্দা ফখরুল ইসলাম ও সুহাদা বেগম দম্পতি। ফখরুল জানান, গত ১২ ই আগষ্ট তার স্ত্রী সুহাদা বেগমের প্রসব বেদনা উঠলে তাকেও নিয়ে যাওয়া হয় ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে সানজিদার তত্বাবধানে সুহাদা বেগম একটি মৃত মেয়ে নবজাতক প্রসব করেন।

এছাড়া বিভিন্ন সময়ে এই ডায়াগনস্টিক সেন্টারে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে বলেও অভিযোগ এলাকাবাসীর।

একই দিনে পর পর ৪ জন ও এর আগে আরো এক নবজাতকের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে নার্স সানজিদা আক্তার-কে পাওয়া যায়নি। ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ইসলাম আলী বিষয়টি অস্বীকার করেন।

গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাক্তার কিশলয় সাহা বলেন, একই সাথে এতো নবজাতকের মৃত্যু রহস্যজনক, বিষয়টি সরেজমিন খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। লাইসেন্স ও কাগজপত্র না থাকায় আগেও একবার এই ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছিলো।



বিষয়: #  #  #  #  #  #



Draft থেকে আরও

ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার। ছাতকে অপহরণ মামলার আসামীসহ দুইজন গ্রেফতার।
মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা মেটলাইফের বীমা সুবিধা পাবেন ভিসার কর্মীরা
দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন-মিলন
দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন
বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ বিপিএল বা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়: আসিফ
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যাংকারদের পোস্টাল ব্যালটের অ্যাপে নিবন্ধনের নির্দেশ
সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ–৫ আসন আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাহাঙ্গীর আলম
মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে মাধব চন্দ্র রায় এর অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে
নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ নবীগঞ্জে সময়ের আলো সামাজিক সংগঠনের উদ্যোগে ২শতাধীক ছিন্ন মূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’ অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।
সুনামগঞ্জে ধর্ষক সামছুল হককে পালিয়ে যেতে সহায়তার ঘটনায় অভিযোগ দায়ের
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্প
মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭
সুন্দরবনের কুখ্যাত দস্যু জোনাব বাহিনীর কাছে জিম্মি থাকা জেলে উদ্ধার
সুনামগঞ্জ শহরে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে ছাইভস্ম : ১০ কোটি টাকার ক্ষতি
দৌলতপর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মালামাল সহ একজনকে আটক
মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জব্দ
সিলেটে-টাঙ্গাইলে প্রকৌশলী সিন্ডিকেট! ছাতক ও সিলেট বিউবো প্রকল্পে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকার তামার তার লুট!
সুন্দরবনের দস্যু ছোট সুমন বাহিনীর আস্তানা গুঁড়িয়ে দিয়েছে কোস্টগার্ড